আর্থিক অসচ্ছলতার কারণে যেন কোনো শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ বাধাগ্রস্ত না হয়, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে মোঃ জিয়াউর রহমান খন্দকার বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। আর্থিক সংকটের কারণে কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন থমকে না যায়, সে লক্ষ্যে সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
শিক্ষার্থীবান্ধব ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে ঢাকা কলেজ ছাত্রদল।


