প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কুমিল্লার ১০৬ কিলোমিটার সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি ● পুলিশ ক্যাম্পের সামনেই নিষিদ্ধ আ.লীগের মিছিল ● সাভারে মহাসড়কে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন ● খিলক্ষেত বাজারের প্রবেশমুখ উন্মুক্ত করতে স্থাপনা অপসারণের দাবি ● ৫ লাখ অতিথি, ১৫০ পদ ও ঘোড়দৌড়সহ আরও যা চোখ ধাঁধানো আয়োজন ● জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপ ● ভারতীয় গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে ● রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪ জনসহ গ্রেপ্তার ৫১৭ ● শেখ হাসিনা দিল্লির বিশ্বস্ত দাসী: আশরাফুর রহমান বাবু ● ১ ডিসেম্বর বড় শোডাউন করবে বিএনপি ●

ফরিদপুরে আওয়ামী লীগের হামলায় কৃষক দল নেতা নিহত

বিজ্ঞাপন
ফরিদপুরে আওয়ামী লীগের হামলায় কৃষক দল নেতা নিহত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দলের নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় ভাঙচুর ও গুলিবর্ষণ করা হয় এবং চারটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগের অন্তত ২৫ জন নেতাকর্মীকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা ওই এলাকায় জড়ো হন। এ সময় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা শেষে ফিরতে থাকা নেতাকর্মীরা হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা শতাধিক রাউন্ড গুলিবর্ষণ করেন বলে স্থানীয়দের অভিযোগ। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়। নিহত রাজু মোল্লা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে রাজু মোল্লার লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যার বিচার নিশ্চিত করা হবে জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং আগামীকাল বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভার ঘোষণা দেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি

৪ দিন আগে
চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা

চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা

৪ দিন আগে
কুমিল্লায় মহিলা যুবলীগ নেত্রী সোনিয়া গ্রেপ্তার

কুমিল্লায় মহিলা যুবলীগ নেত্রী সোনিয়া গ্রেপ্তার

৪ দিন আগে
গাজীপুরে কাজে ফিরেছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় কর্মবিরতি

গাজীপুরে কাজে ফিরেছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় কর্মবিরতি

৬ দিন আগে
জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: আবদুল হালিম

জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: আবদুল হালিম

৬ দিন আগে
আওয়ামী লীগ দমনের দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি

আওয়ামী লীগ দমনের দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি

৬ দিন আগে