প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
‘জেনোসাইডের লক্ষ্য’ নিয়ে রোহিঙ্গা নিপীড়নে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে ● এবি পার্টির চেয়ারম্যানের গাড়িতে আগুন, নিন্দা ও প্রতিবাদ ● বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে ● এই ডিসেম্বরেই ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে জনগণ: সাদিক কায়েম ● দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ ২৫ নভেম্বর ● দুর্নীতিমুক্ত ও দক্ষ মানুষ তৈরির কারখানা শিবির ও ছাত্রী সংস্থা: আমির হামজা ● খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন কঠোর করা হবে: খাদ্যমন্ত্রী ● মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেলে ১১ দফা নির্দেশনা, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা ● অনুমোদন পেল তিন সেতু, বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল ● হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৩০ ●

কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি

বিজ্ঞাপন
কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আবদুল কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়ার ঘটনাকে ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বলেছেন, বিচারপতি হিসেবে এই চেয়ারে বসে এমন রায় দেওয়া হয়েছে, যা লজ্জাজনক। এ ঘটনাকে ‘মিসক্যারেজ অব জাস্টিস’ বা বিচারিক অবিচার বলেও অভিহিত করেন তিনি।

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে করা আপিলের শুনানিতে এসব মন্তব্য করেন প্রধান বিচারপতি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

শুনানিতে আপিল বিভাগের বিচারপতিরা প্রশ্ন তোলেন, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাত্র ১৩ বছর বয়সী একজনকে কীভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো?

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মামলা বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি শেরপুরের নকলা উপজেলার তিন বাসিন্দাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং এ কে এম আকরাম হোসেন। ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন তিন আসামিই। বর্তমানে তাঁরা কারাগারে রয়েছেন।

এ আগে ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নকলার চার ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শেষে ২০১৭ সালের ২৬ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল করে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তবে আপিল শুনানিতে আমিনুজ্জামান ফারুকের বিরুদ্ধে অভিযোগে উল্লেখ করা অপরাধ সংঘটনের সময় তাঁর বয়স মাত্র ১৩ বছর ছিল বলে বিষয়টি সামনে আসে। একজন কিশোরের বিরুদ্ধে সংঘটিত অপরাধের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার আইনগত যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তোলেন আপিল বিভাগের বিচারপতিরা।রর

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আইন-বিচার থেকে আরও
বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে

বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে

৪ ঘণ্টা আগে
দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ ২৫ নভেম্বর

দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ ২৫ নভেম্বর

৪ ঘণ্টা আগে
সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে

২ দিন আগে
পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, খালাস পেলেন স্ত্রী

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, খালাস পেলেন স্ত্রী

২ দিন আগে
বিচারকদের যাতায়াতে ৯টি মাইক্রোবাস বিতরণের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

বিচারকদের যাতায়াতে ৯টি মাইক্রোবাস বিতরণের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

৩ দিন আগে
শাপলা চত্বর গণহত্যা মামলার ১১ আসামি ট্রাইব্যুনালে

শাপলা চত্বর গণহত্যা মামলার ১১ আসামি ট্রাইব্যুনালে

৩ দিন আগে