মাওলানা আবদুল হালিম বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টির জন্য সরকার দায়ী; সরকারের এমন আচরণ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে, এর সুযোগে পতিত ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতায় দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে; পতিত ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি আগুন-সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি আরও বলেন, জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব; কিন্তু এ ক্ষেত্রে সরকারের যথাযথ ও দৃশ্যমান পদক্ষেপ নেই। কোন দল ক্ষমতায় থাকবে, সেটি মুখ্য বিষয় নয়; জনগণের অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষাই প্রধান বিষয়। জুলাই জাতীয় সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন করা হলে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হতো না; প্রয়োজনে জুলাই বিপ্লবের মতো আরেকটি বিপ্লবের মধ্য দিয়েই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।
সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল
অনলাইন সংস্করণ: https://dhakamagazine.com
ইমেইল: contact@dhakamagazine.com
প্রকাশিত: 2026-11-20T22:16:01+06:00
জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: আবদুল হালিম
আওয়ামী লীগ দমনের দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি
সরকারের ব্যর্থতায় দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে: জুবায়ের
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের খাবার খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু
রামুতে সিএনজিতে ট্রেনের ধাক্কা, শিশুসহ নিহত ৪
নোয়াখালীতে আওয়ামী লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ

