শনিবার রংপুর বিভাগীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ বিভাগীয় স্টেডিয়াম’ উন্মোচন এবং ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতি স্মরণীয় করে রাখতেই এই নামকরণ করা হয়। অনুষ্ঠানে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও ভাইয়েরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি ঘটা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনাই প্রমাণ করে দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত যৌক্তিক ছিল। সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার বিষয়টি অন্তর্ভুক্ত করার প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে সেই সিদ্ধান্ত নেবে।
তিনি আরও বলেন, পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশে যত ষড়যন্ত্রই করুক না কেন, তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। পেট্রোলবোমা হামলা কিংবা থানায় আগুন দিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করে কোনো লাভ হবে না।
বর্তমান সরকারের অবস্থান তুলে ধরে মীর শাহে আলম বলেন, বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল এবং গণতন্ত্রের প্রতি আস্থাশীল। আগের সরকারের মতো গুম, হত্যা কিংবা গুলি চালিয়ে কোনো আন্দোলন দমন করতে চায় না সরকার। এ কারণেই বিভিন্ন পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করা হচ্ছে।
টুঙ্গিপাড়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো এলাকার মানুষ যদি মনে করে সেখানে থানা, সরকারি অফিস বা উন্নয়ন কার্যক্রমের প্রয়োজন নেই, তবে জনগণের মতামতকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
বক্তব্যে রংপুর অঞ্চলের উন্নয়ন পরিকল্পনার বিস্তারিত রূপরেখা তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, বিভাগীয় স্টেডিয়াম সংস্কারে ইতোমধ্যে ৫৪ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছে। পাশাপাশি রংপুর সিটি করপোরেশনের পরিকাঠামো উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
মীর শাহে আলম জানান, বৃহত্তর রংপুর অঞ্চলের সামগ্রিক উন্নয়নে প্রায় ৫ হাজার ৫০০ কোটি টাকার একটি মেগা প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে কেবল রংপুর জেলার উন্নয়নেই সাড়ে ৫০০ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এছাড়া গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার জন্য পৃথক প্রকল্প গ্রহণ করা হচ্ছে।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, রংপুর অঞ্চলের মানুষের সুবিধার কথা বিবেচনা করে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সম্ভাব্য স্থান নির্ধারণে প্রধানমন্ত্রী তারেক রহমান সেতু মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে সম্ভাব্যতা যাচাইয়ের (ফিজিবিলিটি স্টাডি) নির্দেশ দিয়েছেন। দেশের সব অঞ্চলের সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল
অনলাইন সংস্করণ: https://dhakamagazine.com
ইমেইল: contact@dhakamagazine.com
প্রকাশিত: 2026-11-21T18:01:07+06:00
আ.লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে সংবিধান সংশোধন করা হবে: মীর শাহে আলম
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ: তথ্য প্রতিমন্ত্রীর
বগুড়া আর্মি মেডিকেল কলেজ পরিদর্শন প্রতিমন্ত্রীর
যুব উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ার ঘোষণা প্রতিমন্ত্রীর

