প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ● টেকনাফে নিহত সেনা সদস্য তিতাসের পরিবারকে সেনাপ্রধানের আর্থিক সহায়তা ● অস্থিরতার জেরে ১৮ দিনে পোশাকশিল্পে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ● ডিসেম্বরে বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতা: বিজিবি প্রধান ● আমরা ব্যক্তি ও দলের ঐক্য চাই না, জনগণের ঐক্য চাই: এটিএম আজহারুল ইসলাম ● নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী ● প্রাথমিক-মাধ্যমিকের বই ছাপা শেষের দিকে, ১৫ ডিসেম্বরের মধ্যে আসছে নতুন চার বই ● টানা ৯ দফায় স্বর্ণের দাম কমল ৩৪ হাজার ৭০০ টাকা ● ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ ● হামের উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩৮ ●

শিক্ষাপ্রতিষ্ঠানকে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন
শিক্ষাপ্রতিষ্ঠানকে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বেকারত্ব তৈরির কারখানায় পরিণত করা যাবে না। শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার (২২ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে 'ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান' শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ইন্টার্নশিপের জন্য শিল্পপ্রতিষ্ঠানে পাঠানোর আগে শিক্ষকদেরই সেখানে গিয়ে গবেষণা করা উচিত। সেই গবেষণার ভিত্তিতে কারিকুলাম ও সিলেবাস সাজাতে হবে। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হলে তারা কী সুবিধা পাবে, সেটিও নিশ্চিত করতে হবে। গবেষণালব্ধ জ্ঞানকে বাণিজ্যিকভাবে কাজে লাগানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে যৌথ গবেষণা ও উদ্ভাবনের সম্পর্ক তৈরির আহ্বান জানান তিনি। এসব বিষয়ে সরকার সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বাজেট ও বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বা গবেষণার বাজেটে কোনো অভাব নেই, বরং বরাদ্দ করা অর্থ যথাযথভাবে খরচ করতে না পারাই বড় সমস্যা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে অর্থ ব্যয়ের তাগিদ দিয়ে তিনি বলেন, শ্রমবাজারের চাহিদা বিবেচনা না করে অপ্রয়োজনীয় নতুন বিভাগ খোলা উচিত নয়। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন স্তরে শিক্ষক ও জনবল সংকটের কথা তুলে ধরে দ্রুত জনবল কাঠামো নির্ধারণের তাগিদ দেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সেশনজট ও প্রশাসনিক দীর্ঘসূত্রতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং সেশনজটের কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। এই দীর্ঘসূত্রতা মেনে নেওয়া যায় না। বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মধ্যে ফাইল চালাচালি এবং সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতার সমালোচনা করে তিনি সুনির্দিষ্ট রূপরেখাসহ সংক্ষিপ্ত ও বাস্তবসম্মত প্রস্তাব দেওয়ার তাগিদ দেন।

সেমিনারে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। এ সময় দেশের শতাধিক শিল্পপ্রতিষ্ঠানের নেতৃস্থানীয় প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
প্রাথমিক-মাধ্যমিকের বই ছাপা শেষের দিকে, ১৫ ডিসেম্বরের মধ্যে আসছে নতুন চার বই

প্রাথমিক-মাধ্যমিকের বই ছাপা শেষের দিকে, ১৫ ডিসেম্বরের মধ্যে আসছে নতুন চার বই

৫ ঘণ্টা আগে
বেসরকারি স্কুলে ভর্তি ফি নির্ধারণ করে দিল সরকার

বেসরকারি স্কুলে ভর্তি ফি নির্ধারণ করে দিল সরকার

৯ ঘণ্টা আগে
বাস আটকে যাত্রীদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করার অভিযোগ

বাস আটকে যাত্রীদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করার অভিযোগ

১২ ঘণ্টা আগে
এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল সোমবার

এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল সোমবার

১২ ঘণ্টা আগে
বিএনপি ক্ষমতায় বলেই আমি উপাচার্য হয়েছি: জবি উপাচার্য

বিএনপি ক্ষমতায় বলেই আমি উপাচার্য হয়েছি: জবি উপাচার্য

২ দিন আগে
বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী

বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী

২ দিন আগে