প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ● টেকনাফে নিহত সেনা সদস্য তিতাসের পরিবারকে সেনাপ্রধানের আর্থিক সহায়তা ● অস্থিরতার জেরে ১৮ দিনে পোশাকশিল্পে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ● ডিসেম্বরে বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতা: বিজিবি প্রধান ● আমরা ব্যক্তি ও দলের ঐক্য চাই না, জনগণের ঐক্য চাই: এটিএম আজহারুল ইসলাম ● নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী ● প্রাথমিক-মাধ্যমিকের বই ছাপা শেষের দিকে, ১৫ ডিসেম্বরের মধ্যে আসছে নতুন চার বই ● টানা ৯ দফায় স্বর্ণের দাম কমল ৩৪ হাজার ৭০০ টাকা ● ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ ● হামের উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩৮ ●

প্রাথমিক-মাধ্যমিকের বই ছাপা শেষের দিকে, ১৫ ডিসেম্বরের মধ্যে আসছে নতুন চার বই

বিজ্ঞাপন
প্রাথমিক-মাধ্যমিকের বই ছাপা শেষের দিকে, ১৫ ডিসেম্বরের মধ্যে আসছে নতুন চার বই
নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিতে ছাপা ও সরবরাহের কাজ জোরদার করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। চার স্তরে মোট ৩০ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৪৩৯ কপি বই ছাপা হচ্ছে। ইতোমধ্যে প্রাক-প্রাথমিক স্তরের বই ছাপা ও সরবরাহের কাজ শেষ। প্রাথমিক স্তরের ৯৯ শতাংশ এবং মাধ্যমিক স্তরের ৯০ শতাংশ বই উপজেলা পর্যায়ে পৌঁছেছে। এ ছাড়া চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নতুন চার বইয়ের ছাপার কাজ সম্প্রতি শুরু হয়েছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ছাপার কাজ শেষ করে বিতরণ কেন্দ্রগুলোতে পৌঁছানো হবে বলে জানিয়েছে এনসিটিবি।

এনসিটিবির বিতরণ ও উৎপাদন বিভাগ সূত্রে জানা গেছে, আগামী শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে দুটি করে মোট চারটি নতুন বই যুক্ত হচ্ছে। চতুর্থ শ্রেণির বই দুটি হলো 'বাংলাদেশের সংস্কৃতি' ও 'খেলাধুলা'। আর ষষ্ঠ শ্রেণির বই দুটির নাম 'আমার কারিগরি শিক্ষা' ও 'আনন্দময় শিক্ষা'। ২০২৭ শিক্ষাবর্ষে নতুন ৪ বইয়ের জন্য মোট ১ কোটি ৫৫ লাখ ৫৬ হাজার ৩৩ কপি ছাপা হচ্ছে। চতুর্থ শ্রেণির জন্য মোট ১২ লটে ৬২ লাখ কপি এবং ষষ্ঠ ও ইবতেদায়ির চতুর্থ শ্রেণির জন্য মোট ১১ লটে ৯৩ লাখ ৫৬ হাজার ৩৩ কপি ছাপা হচ্ছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক—চার স্তরের সব বই দেশের প্রতিটি উপজেলায় পৌঁছে যাবে। এ লক্ষ্যে মুদ্রণ, বাঁধাই, মান যাচাই ও পরিবহন কার্যক্রম জোরেশোরে চলছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এনসিটিবির উৎপাদন নিয়ন্ত্রক মোহাম্মদ লুৎফর রহমান বলেন, 'প্রাথমিকের প্রায় ৯৯ শতাংশ পাঠ্যবই এনসিটিবির উপজেলা পর্যায়ের ৫১৬ বিতরণ কেন্দ্রে পৌঁছে গেছে। আগামী ২৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের শতভাগ পাঠ্যবই পৌঁছে যাবে। আর চতুর্থ শ্রেণির নতুন দুই বইয়ের ছাপা কার্যক্রম চলছে; শেষ সময় আগামী ১৫ ডিসেম্বর হলেও তার আগেই ছাপা সম্পন্ন হয়ে বিতরণ কেন্দ্রে পৌঁছে যাবে।'

২০২৭ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপি বই ছাপানোর পরিকল্পনা রয়েছে। মাধ্যমিক স্তরের মধ্যে নবম শ্রেণির বইয়ের সংখ্যা সবচেয়ে বেশি—৫ কোটি ৫৬ লাখ ২৭ হাজার ২৩৫ কপি। পাশাপাশি দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ছাপা হচ্ছে ৯ হাজার ৪ কপি ব্রেইল পদ্ধতির বই। মাধ্যমিক স্তরের বই ছাপানোর কাজে একাধিক মুদ্রণ প্রতিষ্ঠান নিয়োজিত রয়েছে; এর মধ্যে ৪৯টি প্রতিষ্ঠান তাদের নির্ধারিত কাজ শেষ করেছে। সামগ্রিকভাবে মুদ্রণ কার্যক্রম প্রায় ৯০ শতাংশের কাছাকাছি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য মোট ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬ কপি বই ছাপানো হচ্ছে, ইতোমধ্যে ৯৯ শতাংশ ছাপার কাজ সম্পন্ন হয়েছে। প্রাক-প্রাথমিক স্তরের জন্য মোট ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০টি বই ছাপানোর পরিকল্পনা ছিল; ইতোমধ্যে সব বইয়ের মুদ্রণ, বাঁধাই ও পিডিআই কার্যক্রম শেষ হয়েছে। মাদ্রাসার ইবতেদায়ি প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য ছাপানো হচ্ছে ৪১ লাখ ৬৩ হাজার ৫৭৪ কপি বই।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এনসিটিবির বিতরণ নিয়ন্ত্রক মো. খায়রুল ইসলাম খাঁন বলেন, 'মাধ্যমিকের ৯০ শতাংশ পাঠ্যবই ছাপা শেষ হয়ে উপজেলা পর্যায়ের বিতরণ কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে। আর মাধ্যমিকের ষষ্ঠ শ্রেণি ও ইবতেদায়ির চতুর্থ শ্রেণির নতুন বইগুলোর ছাপার কাজ গত সপ্তাহ থেকে শুরু হয়েছে। নির্ধারিত সময়ের আগেই নতুন বইগুলো বিতরণ কেন্দ্রে পৌঁছে যাবে।'

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
শিক্ষাপ্রতিষ্ঠানকে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানকে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী

৬ ঘণ্টা আগে
বেসরকারি স্কুলে ভর্তি ফি নির্ধারণ করে দিল সরকার

বেসরকারি স্কুলে ভর্তি ফি নির্ধারণ করে দিল সরকার

৯ ঘণ্টা আগে
বাস আটকে যাত্রীদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করার অভিযোগ

বাস আটকে যাত্রীদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করার অভিযোগ

১২ ঘণ্টা আগে
এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল সোমবার

এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল সোমবার

১২ ঘণ্টা আগে
বিএনপি ক্ষমতায় বলেই আমি উপাচার্য হয়েছি: জবি উপাচার্য

বিএনপি ক্ষমতায় বলেই আমি উপাচার্য হয়েছি: জবি উপাচার্য

২ দিন আগে
বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী

বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী

২ দিন আগে