প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সড়ক নিরাপত্তা জোরদারে সওজ ও হাইওয়ে পুলিশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ● এই মাটিতে আর গুম কখনো ফিরে আসতে পারবে না: তাজুল ইসলাম ● ১৫ ও ১৬ ডিসেম্বর রাজপথে অস্থিতিশীলতার চেষ্টা করতে পারে আ.লীগ: শফিকুল আলম ● ঢাবির চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা ● ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি ● হাসিনাকে ভারতে নাগরিকত্ব দিয়ে রাখার আহ্বান বিএনপি নেতাদের ● সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা ● হামের উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু ● জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে, লাল গালিচায় নয়: তথ্য প্রতিমন্ত্রী ●

যুক্তরাষ্ট্রে হামে মৃত্যু বাড়ছে

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে হামে মৃত্যু বাড়ছে
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে হামে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলমান প্রাদুর্ভাবে অঙ্গরাজ্যটিতে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯। অত্যন্ত সংক্রামক এই ভাইরাসজনিত রোগে যুক্তরাষ্ট্রজুড়েও আক্রান্তের সংখ্যা বাড়ছে। পেনসিলভানিয়ার স্বাস্থ্য বিভাগ সোমবার জানিয়েছে, মারা যাওয়া ব্যক্তি অঙ্গরাজ্যটির মধ্যাঞ্চলের সেন্টার কাউন্টির বাসিন্দা ছিলেন। তিনি হামের টিকা নেননি। পরীক্ষায় তার শরীরে হাম শনাক্ত হয়েছিল।

এদিকে উইসকনসিন অঙ্গরাজ্যে হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যেও এ রোগে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) হিসাবে, ২০২৬ সালে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে দেশটিতে ছয়জনের মৃত্যু হয়েছে। সংস্থাটি কোন অঙ্গরাজ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে, তা উল্লেখ করেনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দেওয়া মৃত্যুর হিসাবে এই পার্থক্য তৈরি হয়েছে চলতি বছরের শুরুতে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবাবিষয়ক মন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের অধীন স্বাস্থ্য সংস্থাটি তখন থেকে অঙ্গরাজ্যগুলোর দেওয়া তথ্যের পরিবর্তে ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিস্টিকসের মৃত্যুসংক্রান্ত তথ্য ব্যবহার শুরু করে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ পেনসিলভানিয়ায় নতুন করে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে। একই সঙ্গে বিভাগটি জানিয়েছে, ২০২৭ সালে হাম মোকাবিলার কার্যক্রমে সহায়তার জন্য সিডিসি অঙ্গরাজ্যটিকে এককালীন প্রায় ৪০ লাখ ডলার জরুরি তহবিল দিয়েছে।

সিডিসির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৯ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট ৫ হাজার ৮৩৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ১৯৯১ সালের পর কোনো বছরে সংস্থাটি এত বেশি হাম আক্রান্তের তথ্য জানায়নি। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৫ বছরের কম বয়সী শিশু ১৮ শতাংশ। আর ৫ থেকে ১৯ বছর বয়সিদের হার ৪১ শতাংশ।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

চলতি বছরের নভেম্বর পর্যন্ত শনাক্ত হওয়া হাম রোগীর সংখ্যা ২০২৫ সালের পুরো বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। গত বছর যুক্তরাষ্ট্রে মোট ২ হাজার ২৮৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল। সাম্প্রতিক এই পরিসংখ্যান দেশটিতে হাম সংক্রমণের ব্যাপক বিস্তারের চিত্র তুলে ধরছে। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
আমার কথা শুনে মানুষ স্বর্ণ না কেনায় দাম কমেছে: মোদি

আমার কথা শুনে মানুষ স্বর্ণ না কেনায় দাম কমেছে: মোদি

২ দিন আগে
ভারতে স্বর্ণের দামে ধস, ভরিতে কমলো ৬৭ হাজার রুপি

ভারতে স্বর্ণের দামে ধস, ভরিতে কমলো ৬৭ হাজার রুপি

২ দিন আগে
মুসলিম জনসংখ্যা বাড়ার শঙ্কায় মার্কিনিদের বেশি সন্তান নেওয়ার আহ্বান

মুসলিম জনসংখ্যা বাড়ার শঙ্কায় মার্কিনিদের বেশি সন্তান নেওয়ার আহ্বান

৩ দিন আগে
পা হারানো সাংবাদিক ক্রিস্টিনা আসি পেলেন সিপিজে পুরস্কার

পা হারানো সাংবাদিক ক্রিস্টিনা আসি পেলেন সিপিজে পুরস্কার

৩ দিন আগে
হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত রিয়াদের সবচেয়ে উঁচু ভবন

হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত রিয়াদের সবচেয়ে উঁচু ভবন

৪ দিন আগে
‘জেনোসাইডের লক্ষ্য’ নিয়ে রোহিঙ্গা নিপীড়নে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে

‘জেনোসাইডের লক্ষ্য’ নিয়ে রোহিঙ্গা নিপীড়নে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে

৪ দিন আগে