প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সড়ক নিরাপত্তা জোরদারে সওজ ও হাইওয়ে পুলিশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ● এই মাটিতে আর গুম কখনো ফিরে আসতে পারবে না: তাজুল ইসলাম ● ১৫ ও ১৬ ডিসেম্বর রাজপথে অস্থিতিশীলতার চেষ্টা করতে পারে আ.লীগ: শফিকুল আলম ● ঢাবির চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা ● ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি ● হাসিনাকে ভারতে নাগরিকত্ব দিয়ে রাখার আহ্বান বিএনপি নেতাদের ● সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা ● হামের উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু ● জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে, লাল গালিচায় নয়: তথ্য প্রতিমন্ত্রী ●

সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা

বিজ্ঞাপন
সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা
সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬-এর খসড়া চূড়ান্ত করার লক্ষ্যে কূটনৈতিক মিশনের প্রধান এবং উন্নয়ন অংশীদারদের প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এর সভাপতিত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সভাকক্ষে উন্নয়ন সহযোগীদের সঙ্গে সাইবার নিরাপত্তা আইন, ২০২৬-এর সংশোধনী বিষয়ে অনুষ্ঠিত পরামর্শ সভায় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ সভায় উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ফকির মাহবুব আনাম বলেন, বাংলাদেশের সাইবার নিরাপত্তা আইন কাঠামোকে এমনভাবে শক্তিশালী করতে চাই, যাতে নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষিত থাকে এবং একই সঙ্গে মৌলিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা পায়। অর্থনীতি ও সরকারি সেবা দ্রুত ডিজিটালাইজড হচ্ছে। এর পাশাপাশি সাইবার হুমকির পরিসর ও জটিলতাও বাড়ছে। অতীতের কিছু আইন প্রণয়ন প্রক্রিয়া দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছিল। বর্তমান সরকার সেই উদ্বেগ দূর করে স্বচ্ছ ও ভারসাম্যপূর্ণ আইন প্রণয়নে প্রতিশ্রুতিবদ্ধ। ডিজিটাল নিরাপত্তা ও নাগরিক স্বাধীনতার মধ্যে সঠিক ভারসাম্য রক্ষা করে আইন তৈরি এককভাবে সম্ভব নয়। তাই আজকের সভার আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান বলেন, সরকার কোনো জটিল বা অস্বচ্ছ প্রক্রিয়া চায় না। যে বিষয়গুলো সহজ ও স্বচ্ছভাবে সমাধান করা সম্ভব, সেগুলো সেভাবেই করা হচ্ছে। বাণিজ্যিক স্বার্থ বা অন্য কোনো প্রভাব যেন প্রক্রিয়াকে প্রভাবিত না করে, সেদিকেও আমাদের পূর্ণ নজর রয়েছে। প্রযুক্তির অপব্যবহার রোধে এ সংশোধন জরুরি বলেও তিনি মন্তব্য করেন। সরকার নাগরিক অধিকার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আইন প্রয়োগে অপব্যবহার রোধে সুপ্রিম কোর্টের জুডিশিয়াল রিভিউসহ পর্যাপ্ত প্রতিকার ব্যবস্থা আছে। মানবাধিকার কমিশনকে কমিটির বাইরে রাখা হয়েছে তার স্বাধীন তদারকির ভূমিকা অক্ষুণ্ণ রাখতে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, সাইবার নিরাপত্তা শুধু আমাদের জাতীয় বিষয় নয়—এটি বৈশ্বিক চ্যালেঞ্জ। আমরা আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই, পাশাপাশি মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতাকে সম্মান করব।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতা ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। তিনি বলেন, এআইনির্ভর সাইবার অপরাধ বর্তমান বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সাইবার নিরাপত্তা, ব্যক্তিগত ও আর্থিক তথ্যের সুরক্ষা এবং ডিজিটাল অবকাঠামোকে সমন্বিতভাবে শক্তিশালী করতে হবে। আন্তর্জাতিক উত্তম চর্চা অনুসরণ করে এ খাতে বেসরকারি খাত, নাগরিক সমাজ ও উন্নয়ন সহযোগীদের মতামত নিয়ে সরকার কাজ করছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সংশোধিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সরকারের আয়োজিত পরামর্শ সভায় যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড ও জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ উন্নয়ন সহযোগীরা তাঁদের মতামত ও সুপারিশ তুলে ধরেছেন। তাঁরা সরকারের উন্মুক্ত পরামর্শ প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে বলেন, কার্যকর সাইবার নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা একসঙ্গে নিশ্চিত করা সম্ভব।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

উন্নয়ন সহযোগীরা সাংবাদিকদের গ্রেপ্তারের আগে আদালতের অনুমতির বিধানসহ খসড়ার ইতিবাচক পরিবর্তনগুলোর প্রশংসা করে গুজব, অপতথ্য ও মানহানিসংক্রান্ত ধারাগুলো আরও সুনির্দিষ্ট করা এবং মানহানির ক্ষেত্রে অ-ফৌজদারি প্রতিকারের সুপারিশ করেন। পাশাপাশি কনটেন্ট ব্লকিংয়ে ট্রাইব্যুনালের অনুমোদন, স্বাধীন বিচারিক পর্যালোচনা, সব ধরনের সাংবাদিকের সুরক্ষা, সংবাদসূত্রের গোপনীয়তা এবং সৎ বিশ্বাসে করা সাংবাদিকতার জন্য আইনি রক্ষাকবচ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

সভায় মানহানি, হেয় প্রতিপন্ন ও সাইবার বুলিংয়ের বিষয়গুলো পৃথকভাবে বিবেচনা করে আইনের সংশ্লিষ্ট ধারাগুলো পুনর্বিন্যাসের প্রস্তাব আলোচনা হয় পাশাপাশি সাইবার স্পেসের সংজ্ঞা আরও সুনির্দিষ্ট করার বিষয়ে আলোচনা হয়।

জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক ড. মো: তৈয়বুর রহমান সভায় সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬-এর খসড়া উপস্থাপন করেন।

সভায় আইসিটি বিভাগের সচিব মোঃ মামুনুর রশীদ ভূঞা, কূটনৈতিক মিশনের প্রধান, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
সড়ক নিরাপত্তা জোরদারে সওজ ও হাইওয়ে পুলিশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সড়ক নিরাপত্তা জোরদারে সওজ ও হাইওয়ে পুলিশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

৩২ মিনিট আগে
১৫ ও ১৬ ডিসেম্বর রাজপথে অস্থিতিশীলতার চেষ্টা করতে পারে আ.লীগ: শফিকুল আলম

১৫ ও ১৬ ডিসেম্বর রাজপথে অস্থিতিশীলতার চেষ্টা করতে পারে আ.লীগ: শফিকুল আলম

৪০ মিনিট আগে
ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি

ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি

৪৩ মিনিট আগে
হামের উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু

হামের উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু

১ ঘণ্টা আগে
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১ ঘণ্টা আগে
প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে, লাল গালিচায় নয়: তথ্য প্রতিমন্ত্রী

প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে, লাল গালিচায় নয়: তথ্য প্রতিমন্ত্রী

১ ঘণ্টা আগে