প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সড়ক নিরাপত্তা জোরদারে সওজ ও হাইওয়ে পুলিশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ● এই মাটিতে আর গুম কখনো ফিরে আসতে পারবে না: তাজুল ইসলাম ● ১৫ ও ১৬ ডিসেম্বর রাজপথে অস্থিতিশীলতার চেষ্টা করতে পারে আ.লীগ: শফিকুল আলম ● ঢাবির চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা ● ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি ● হাসিনাকে ভারতে নাগরিকত্ব দিয়ে রাখার আহ্বান বিএনপি নেতাদের ● সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা ● হামের উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু ● জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে, লাল গালিচায় নয়: তথ্য প্রতিমন্ত্রী ●

১৫ ও ১৬ ডিসেম্বর রাজপথে অস্থিতিশীলতার চেষ্টা করতে পারে আ.লীগ: শফিকুল আলম

বিজ্ঞাপন
১৫ ও ১৬ ডিসেম্বর রাজপথে অস্থিতিশীলতার চেষ্টা করতে পারে আ.লীগ: শফিকুল আলম
আগামী ১৫ ও ১৬ ডিসেম্বর আওয়ামী লীগের কর্মীরা আবারও রাজপথে বিক্ষোভ প্রদর্শন এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও 'দ্য ওয়াদা'র সম্পাদক শফিকুল আলম। তবে ডিসেম্বরের পুরো মাসজুড়ে তাদের পক্ষে আন্দোলনের গতি ধরে রাখা কঠিন হবে বলেও তিনি মনে করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শফিকুল আলম এ পর্যবেক্ষণ তুলে ধরেন।

ফেসবুক পোস্টে শফিকুল আলম লেখেন, আওয়ামী লীগের কর্মীদের পক্ষেও ডিসেম্বরের পুরো মাসজুড়ে আন্দোলনের গতি ধরে রাখা কঠিন হবে। তারা ১৫ ও ১৬ ডিসেম্বর আবারও রাজপথে বিক্ষোভ প্রদর্শন এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে। তবে মাসের বাকি দিনগুলো তাদের কাছে তেমন আকর্ষণীয় হয়ে উঠবে না বলেই মনে হচ্ছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

আগামী ১৬ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশি কর্তৃপক্ষকে একটি বিমান পাঠানোর আহ্বানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৬ ডিসেম্বর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশি কর্তৃপক্ষকে একটি বিমান পাঠানোর আহ্বান জানানো হয়েছে। এর ফলে ডিসেম্বরে তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে যে সামান্য সাসপেন্স ছিল, তাও গুড়েবালি হয়ে গেল।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এই আহ্বানকে 'ফাঁকা হুমকি' বা 'লোকদেখানো চ্যালেঞ্জ' হিসেবে অভিহিত করে শফিকুল আলম বলেন, ১৬ ডিসেম্বর আমাদের জাতীয় ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল ও পবিত্র দিন—বিজয় দিবস। এ দিনে তাকে ফিরিয়ে আনতে কেউ বিমান পাঠাবে না।

তবে এই ঘোষণার ফলে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাজনৈতিক দলগুলোর জন্য পরিস্থিতি কিছুটা সহজ হয়েছে বলে মনে করেন 'দ্য ওয়াদা'র সম্পাদক। তার মতে, এখন আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক দলগুলো একটি নির্দিষ্ট দিনকে কেন্দ্র করে তাদের প্রস্তুতি ও কার্যক্রম পরিচালনা করতে পারবে এবং রাজনৈতিক দলগুলোকে ওই তারিখকে ঘিরেই বিশেষভাবে রাজপথে কর্মসূচি দিতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে শফিকুল আলম আরও উল্লেখ করেন, মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়ায় ভারতের কাছে বাংলাদেশ আবারও শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানাবে। তবে পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ শ্রীধরা দত্তের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, নয়াদিল্লি কখনোই তাকে প্রত্যর্পণ করবে না।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
সড়ক নিরাপত্তা জোরদারে সওজ ও হাইওয়ে পুলিশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সড়ক নিরাপত্তা জোরদারে সওজ ও হাইওয়ে পুলিশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

৪২ মিনিট আগে
ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি

ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি

৫৩ মিনিট আগে
সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা

সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা

১ ঘণ্টা আগে
হামের উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু

হামের উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু

১ ঘণ্টা আগে
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১ ঘণ্টা আগে
প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে, লাল গালিচায় নয়: তথ্য প্রতিমন্ত্রী

প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে, লাল গালিচায় নয়: তথ্য প্রতিমন্ত্রী

১ ঘণ্টা আগে