প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
আইসিটি বিভাগের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ● কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ ● কৃষিপণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগের তাগিদ বাণিজ্যমন্ত্রীর ● হাসিনা কী বলল তাতে কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী ● পাহাড়ে উন্নয়ন প্রকল্পে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের অঙ্গীকার সাচিং প্রু'র ● বক্তা হওয়ার আগে নিজের জীবনে বক্তব্য বাস্তবায়ন করতে হবে: ওলীপুরী ● নদী খননের সুফল দীর্ঘস্থায়ী করতে নতুন নীতিমালা: প্রতিমন্ত্রী ফরহাদ ● মোহনা টেলিভিশনের সাবেক সিইও তছলিম চৌধুরী গ্রেপ্তার ● মেসির স্কুলের মার্কশিট ভাইরাল ●

দেশের ৫৬ শতাংশ প্রাণিজ আমিষের জোগান দেয় গবাদিপশু ও পোলট্রি খাত: রাষ্ট্রপতি

বিজ্ঞাপন
দেশের ৫৬ শতাংশ প্রাণিজ আমিষের জোগান দেয় গবাদিপশু ও পোলট্রি খাত: রাষ্ট্রপতি
দেশের মোট প্রাণিজ আমিষের প্রায় ৫৬ শতাংশের জোগান আসে গবাদিপশু ও পোলট্রি খাত থেকে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং আর্থসামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রাষ্ট্রপতি বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণে দুধ, ডিম ও মাংসের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছে প্রাণিসম্পদ খাত। একই সঙ্গে নারী ও যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরিতেও এ খাতের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তিনি বলেন, বর্তমান বিশ্বে নিরাপদ খাদ্য উৎপাদন, জনস্বাস্থ্য সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা বিশেষ গুরুত্ব পেয়েছে। এ পরিস্থিতিতে প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দেশীয় জাত সংরক্ষণ ও উন্নয়ন, উন্নত প্রজনন প্রযুক্তির সম্প্রসারণ, মানসম্মত খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং আধুনিক প্রাণিস্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। প্রাণিজ পণ্যের গুণগত মান উন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ, মূল্য সংযোজন ও রপ্তানি সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উদ্‌যাপনের মাধ্যমে এ খাতের অর্জন, সম্ভাবনা ও উদ্ভাবনী প্রযুক্তি সম্পর্কে জনসচেতনতা বাড়বে। পাশাপাশি খামারি, উদ্যোক্তা, গবেষণা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে উঠবে। তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ, সমৃদ্ধ ও টেকসই প্রাণিসম্পদ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। তিনি জানান, ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৬ থেকে ২৮ ডিসেম্বর দেশব্যাপী ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে খামারি, উদ্যোক্তা, গবেষক, সম্প্রসারণকর্মীসহ প্রাণিসম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্ট সব অংশীজনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। বাণীর শেষাংশে রাষ্ট্রপতি এ উপলক্ষ্যে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

 

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
আইসিটি বিভাগের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আইসিটি বিভাগের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

২ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ

২ ঘণ্টা আগে
হাসিনা কী বলল তাতে কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী

হাসিনা কী বলল তাতে কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী

২ ঘণ্টা আগে
পাহাড়ে উন্নয়ন প্রকল্পে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের অঙ্গীকার সাচিং প্রু'র

পাহাড়ে উন্নয়ন প্রকল্পে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের অঙ্গীকার সাচিং প্রু'র

২ ঘণ্টা আগে
নদী খননের সুফল দীর্ঘস্থায়ী করতে নতুন নীতিমালা: প্রতিমন্ত্রী ফরহাদ

নদী খননের সুফল দীর্ঘস্থায়ী করতে নতুন নীতিমালা: প্রতিমন্ত্রী ফরহাদ

২ ঘণ্টা আগে
মোহনা টেলিভিশনের সাবেক সিইও তছলিম চৌধুরী গ্রেপ্তার

মোহনা টেলিভিশনের সাবেক সিইও তছলিম চৌধুরী গ্রেপ্তার

২ ঘণ্টা আগে