প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
আইসিটি বিভাগের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ● কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ ● কৃষিপণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগের তাগিদ বাণিজ্যমন্ত্রীর ● হাসিনা কী বলল তাতে কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী ● পাহাড়ে উন্নয়ন প্রকল্পে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের অঙ্গীকার সাচিং প্রু'র ● বক্তা হওয়ার আগে নিজের জীবনে বক্তব্য বাস্তবায়ন করতে হবে: ওলীপুরী ● নদী খননের সুফল দীর্ঘস্থায়ী করতে নতুন নীতিমালা: প্রতিমন্ত্রী ফরহাদ ● মোহনা টেলিভিশনের সাবেক সিইও তছলিম চৌধুরী গ্রেপ্তার ● মেসির স্কুলের মার্কশিট ভাইরাল ●

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

বিজ্ঞাপন
প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী
ভারতের পররাষ্ট্রনীতিকে ‘শোচনীয়’ আখ্যা দিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান বলেছেন, প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। ভারতের এই পররাষ্ট্রনীতির প্রভাব বাংলাদেশের সঙ্গেও পড়ছে বলে মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

ভারতে অবস্থান করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়া এবং বাংলাদেশের রাজনীতিতে দেশটির হস্তক্ষেপের চেষ্টা নিয়ে প্রশ্ন করা হলে আন্দালিব রহমান বলেন, ভারতের পররাষ্ট্রনীতি অত্যন্ত শোচনীয়। শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তিনি বলেন, ভারতের এই পররাষ্ট্রনীতির প্রভাব বাংলাদেশের ওপরও পড়ছে। ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা এবং দেশটির গণমাধ্যমের মাধ্যমে এসব কর্মকাণ্ডকে সমর্থন দেওয়ার বিষয়টিও একই নীতির প্রতিফলন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সরকার বাধা দেবে কি না, এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, তাকে দেশে ফেরার ক্ষেত্রে বাধা দেওয়ার কিছু নেই। তবে দেশে ফেরার জন্য প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তিনি বলেন, সরকার আইনের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তিনি কীভাবে দেশে ফিরতে চান, সেটি তার নিজের বিষয়। তবে দেশে ফেরার ক্ষেত্রে আইনগত প্রক্রিয়ার বাইরে যাওয়ার সুযোগ নেই।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন সময় দেওয়া বক্তব্য এবং আওয়ামী লীগ নেতাদের সীমান্ত পরিদর্শনের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনা কোনো কার্যকর পদক্ষেপ নেননি। শুধু বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বিষয়টি সামনে আনা হচ্ছে। তিনি প্রশ্ন তুলেন, একদিকে বিমানে ফেরার কথা বলা হচ্ছে, অন্যদিকে দলের গুরুত্বপূর্ণ নেতারা সীমান্ত এলাকা পরিদর্শন করছেন। এ ধরনের পরস্পরবিরোধী অবস্থানের কারণে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তথ্যমন্ত্রীর ভাষ্য, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরতে চান, সে বিষয়ে আওয়ামী লীগের নেতাদের নিজেদের অবস্থান পরিষ্কার করা উচিত। তার মতে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে আন্দালিব রহমান বলেন, অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের সময়ে দেশে স্বাভাবিক পরিবেশ ও রাজনৈতিক সম্প্রীতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। কিন্তু আওয়ামী লীগের কাছে এই পরিস্থিতি ভালো লাগছে না। তিনি বলেন, বিরোধী দলের সঙ্গে সরকারের সম্পর্ক, দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং সামগ্রিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে। বর্তমানে দেশের রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় মদদে হত্যা, গুম, ব্যাংক লুটের মতো ঘটনা বন্ধ রেখে সরকার দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ভেঙে পড়ার পরও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেগুলো পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়ন কার্যক্রম পৌঁছে যাচ্ছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খননসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তার অভিযোগ, এসব উন্নয়ন কর্মকাণ্ড থেকে মানুষের দৃষ্টি সরিয়ে দিতে এবং জনমনে আতঙ্ক তৈরি করতে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। বাংলাদেশে হিন্দু-মুসলিম সম্প্রীতি নষ্ট হয়েছে—ভারতের গণমাধ্যমে এমন চিত্র তুলে ধরার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। সাম্প্রতিক দুর্গাপূজাও দেশের ইতিহাসে অন্যতম বড় পরিসরে উদ্‌যাপিত হয়েছে। কোনো রাজনৈতিক সংঘাতে সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ ক্ষতিগ্রস্ত হলে সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে বলে মনে করেন তিনি।

তথ্যমন্ত্রীর ভাষ্য, বিজেপির অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থে বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রচারণা চালানো হচ্ছে। বাংলাদেশকে ঘিরে এসব বিষয়কে ভারতের স্থানীয় রাজনীতিতে রাজনৈতিক সুবিধা আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

ভারতের গণমাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নেতিবাচক বক্তব্য প্রচারের বিষয়ে প্রশ্ন করা হলে আন্দালিব রহমান বলেন, ভারতের গণমাধ্যমের একটি অংশ নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থে এসব খবর প্রচার করছে। তিনি বলেন, আওয়ামী লীগ কী পরিস্থিতিতে বাংলাদেশ ছেড়েছে এবং দেশের মানুষ কীভাবে তাদের ক্ষমতা থেকে বিতাড়িত করেছে, তা সবাই জানে। বাংলাদেশে বর্তমানে কী পরিস্থিতি বিরাজ করছে, সেটিও মানুষের কাছে স্পষ্ট।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
আইসিটি বিভাগের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আইসিটি বিভাগের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ

২ ঘণ্টা আগে
হাসিনা কী বলল তাতে কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী

হাসিনা কী বলল তাতে কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী

২ ঘণ্টা আগে
পাহাড়ে উন্নয়ন প্রকল্পে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের অঙ্গীকার সাচিং প্রু'র

পাহাড়ে উন্নয়ন প্রকল্পে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের অঙ্গীকার সাচিং প্রু'র

২ ঘণ্টা আগে
নদী খননের সুফল দীর্ঘস্থায়ী করতে নতুন নীতিমালা: প্রতিমন্ত্রী ফরহাদ

নদী খননের সুফল দীর্ঘস্থায়ী করতে নতুন নীতিমালা: প্রতিমন্ত্রী ফরহাদ

২ ঘণ্টা আগে
মোহনা টেলিভিশনের সাবেক সিইও তছলিম চৌধুরী গ্রেপ্তার

মোহনা টেলিভিশনের সাবেক সিইও তছলিম চৌধুরী গ্রেপ্তার

২ ঘণ্টা আগে