প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
আইসিটি বিভাগের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ● কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ ● কৃষিপণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগের তাগিদ বাণিজ্যমন্ত্রীর ● হাসিনা কী বলল তাতে কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী ● পাহাড়ে উন্নয়ন প্রকল্পে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের অঙ্গীকার সাচিং প্রু'র ● বক্তা হওয়ার আগে নিজের জীবনে বক্তব্য বাস্তবায়ন করতে হবে: ওলীপুরী ● নদী খননের সুফল দীর্ঘস্থায়ী করতে নতুন নীতিমালা: প্রতিমন্ত্রী ফরহাদ ● মোহনা টেলিভিশনের সাবেক সিইও তছলিম চৌধুরী গ্রেপ্তার ● মেসির স্কুলের মার্কশিট ভাইরাল ●

সীমান্তে ষড়যন্ত্রে প্রতিবেশী দেশের অপরাজনীতি জড়িত: পানিসম্পদমন্ত্রী

বিজ্ঞাপন
সীমান্তে ষড়যন্ত্রে প্রতিবেশী দেশের অপরাজনীতি জড়িত: পানিসম্পদমন্ত্রী
বাংলাদেশের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের সঙ্গে পার্শ্ববর্তী দেশের অপরাজনীতি জড়িত বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই, তা এখনো চলছে। সীমান্তে এসে কারা, কেন সভা করছে, সে প্রশ্ন তোলেন তিনি। তার ভাষ্য, শুধু বেনাপোল নয়, বিভিন্ন সীমান্তে এসে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এমনকি ওই দেশের রাজনৈতিক নেতারাও বলছেন, ডিসেম্বরে বাংলাদেশে ঢুকে পড়বেন, বাংলাদেশকে নিয়ে যাবেন। দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে চাই। এই বাংলাদেশ আমাদের, সাধারণ মানুষের। তাই এ ষড়যন্ত্রের বিরুদ্ধে আবারও রুখে দাঁড়াতে হবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিবেশী দেশের কাছে বন্ধুত্বপূর্ণ আচরণ প্রত্যাশা করে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সীমান্তে অপতৎপরতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ যখন রুখে দাঁড়াবে, তখন সে দেশের সরকারেরও দায়িত্ব রয়েছে। যারা বাংলাদেশে গুম-খুন, ছাত্র, শিশু ও রাজনৈতিক কর্মী হত্যা, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, দুঃশাসন ও লুটপাটের সঙ্গে জড়িত ছিল, তাদের সঙ্গে সম্পর্ক না রেখে বাংলাদেশের সব মানুষের সঙ্গে বন্ধুপ্রতিম দেশ হিসেবে সম্পর্ক রাখা উচিত। প্রতিবেশী দেশের সম্পর্ক এমনই হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মন্ত্রী জানান, ভারতীয় হাইকমিশনারকে আমন্ত্রণ জানিয়ে তার সঙ্গে কথা বলা হয়েছে। হাইকমিশনার এসে আশ্বস্ত করেছেন, কিন্তু এখনো তার নমুনা দেখা যাচ্ছে না। তিনি আশা প্রকাশ করেন, প্রতিবেশী দেশ সঠিক সিদ্ধান্ত নিয়ে বন্ধুপ্রতিম দেশের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক বজায় রাখবে। উপস্থিত সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে পানি উন্নয়ন বোর্ড, পানিসম্পদ মন্ত্রণালয় তথা বাংলাদেশ এগিয়ে যাবে।

গঙ্গা চুক্তি প্রসঙ্গে পানিসম্পদমন্ত্রী বলেন, আগামী মাসের ১২ তারিখে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হবে। যৌথ নদী কমিশন (জেআরসি) ও বিশেষ কমিটির পক্ষ থেকে পার্শ্ববর্তী দেশে দুটি চিঠি পাঠানো হয়েছে, যার একটির উত্তর তারা দেয়নি। তিনি নিজেও ব্যক্তিগতভাবে চিঠি পাঠিয়েছেন, কিন্তু এখনো উত্তর পাননি। তিনি বলেন, ষড়যন্ত্র কোথায় এবং তাদের অবস্থান কী, তা আমরা জানি। তবু বাংলাদেশ বসে নেই। পানি ধরে রাখতে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হচ্ছে, পানি সংরক্ষণে পদ্মা ব্যারেজ প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং পানির সদ্ব্যবহারে উৎপাদন ও উন্নয়ন বাড়াতে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমিক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসাইন প্রমুখ।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
আইসিটি বিভাগের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আইসিটি বিভাগের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ

২ ঘণ্টা আগে
হাসিনা কী বলল তাতে কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী

হাসিনা কী বলল তাতে কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী

২ ঘণ্টা আগে
পাহাড়ে উন্নয়ন প্রকল্পে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের অঙ্গীকার সাচিং প্রু'র

পাহাড়ে উন্নয়ন প্রকল্পে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের অঙ্গীকার সাচিং প্রু'র

২ ঘণ্টা আগে
নদী খননের সুফল দীর্ঘস্থায়ী করতে নতুন নীতিমালা: প্রতিমন্ত্রী ফরহাদ

নদী খননের সুফল দীর্ঘস্থায়ী করতে নতুন নীতিমালা: প্রতিমন্ত্রী ফরহাদ

২ ঘণ্টা আগে
মোহনা টেলিভিশনের সাবেক সিইও তছলিম চৌধুরী গ্রেপ্তার

মোহনা টেলিভিশনের সাবেক সিইও তছলিম চৌধুরী গ্রেপ্তার

২ ঘণ্টা আগে