প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
আইসিটি বিভাগের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ● কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ ● কৃষিপণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগের তাগিদ বাণিজ্যমন্ত্রীর ● হাসিনা কী বলল তাতে কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী ● পাহাড়ে উন্নয়ন প্রকল্পে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের অঙ্গীকার সাচিং প্রু'র ● বক্তা হওয়ার আগে নিজের জীবনে বক্তব্য বাস্তবায়ন করতে হবে: ওলীপুরী ● নদী খননের সুফল দীর্ঘস্থায়ী করতে নতুন নীতিমালা: প্রতিমন্ত্রী ফরহাদ ● মোহনা টেলিভিশনের সাবেক সিইও তছলিম চৌধুরী গ্রেপ্তার ● মেসির স্কুলের মার্কশিট ভাইরাল ●

নদী খননের সুফল দীর্ঘস্থায়ী করতে নতুন নীতিমালা: প্রতিমন্ত্রী ফরহাদ

বিজ্ঞাপন
নদী খননের সুফল দীর্ঘস্থায়ী করতে নতুন নীতিমালা: প্রতিমন্ত্রী ফরহাদ
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, তারেক রহমানের সরকার শুধু খাল বা নদী খনন করেই দায়িত্ব শেষ করতে চায় না। খননের পর উত্তোলিত মাটি যাতে আবার খাল-নদীতে গিয়ে না পড়ে, সে জন্য ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ৫ ডিসেম্বর গাইবান্ধা সফরকে সামনে রেখে জেলার গোবিন্দগঞ্জ পৌরসভার গোহাটি এলাকায় করতোয়া নদী খনন কার্যক্রমের পূর্বপ্রস্তুতি পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

তিনি জানান, এ নীতিমালা অনুযায়ী স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে খননকৃত মাটি অপসারণের কাজ করা হচ্ছে। এর ফলে নদী ও খালের নাব্যতা দীর্ঘস্থায়ীভাবে বজায় রাখা সম্ভব হবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রকল্পের সম্ভাব্য সুফল তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে করতোয়া নদীতে স্বাভাবিক পানিপ্রবাহ ফিরে আসবে। নদীতে সংরক্ষিত পানি ব্যবহার করে ধানসহ বিভিন্ন রবি শস্যের উৎপাদন বাড়ানো সম্ভব হবে। এতে কৃষক ও সাধারণ মানুষের আয় বাড়বে। পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখবে প্রকল্পটি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

উল্লেখ্য, বগুড়া ও গাইবান্ধা জেলার করতোয়া, ইছামতি ও গজারিয়া নদীর নাব্যতা পুনরুদ্ধার, পলি জমা ও জলাবদ্ধতা নিরসন এবং বন্যার ঝুঁকি কমাতে ১ হাজার ৯৪ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ‘করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প’ গ্রহণ করা হয়েছে।

গত ১৬ জুন ২০২৬ তারিখে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদিত হয়। ২০২৬ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত চার বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

প্রকল্পের আওতায় নদী পুনঃখনন, তীর সংরক্ষণ, পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ, সেচ ও নিষ্কাশন সুবিধা সম্প্রসারণের কাজ করা হবে। পাশাপাশি কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া প্রকল্প এলাকায় ৫ হাজার ২৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের পরিকল্পনাও রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
আইসিটি বিভাগের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আইসিটি বিভাগের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ

১ ঘণ্টা আগে
হাসিনা কী বলল তাতে কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী

হাসিনা কী বলল তাতে কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী

২ ঘণ্টা আগে
পাহাড়ে উন্নয়ন প্রকল্পে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের অঙ্গীকার সাচিং প্রু'র

পাহাড়ে উন্নয়ন প্রকল্পে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের অঙ্গীকার সাচিং প্রু'র

২ ঘণ্টা আগে
মোহনা টেলিভিশনের সাবেক সিইও তছলিম চৌধুরী গ্রেপ্তার

মোহনা টেলিভিশনের সাবেক সিইও তছলিম চৌধুরী গ্রেপ্তার

২ ঘণ্টা আগে
প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

২ ঘণ্টা আগে