প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণ লুট ● গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ● প্রয়োজনে প্রাণের বিনিময়ে পুলিশ দেশের সম্পদ রক্ষা করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ● আর্থিক খাতে স্বচ্ছতা আনতে সব লেনদেন ডিজিটাল করা হবে: আমির খসরু ● জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির ● পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে পদক্ষেপ নিচ্ছে সরকার: রাষ্ট্রপতি ● মঠবাড়িয়ায় পার্কিং করা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ● ফ্যাসিবাদীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া ১৪০০ শহীদের সঙ্গে প্রতারণা ● কুমিল্লার ১০৬ কিলোমিটার সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি ● পুলিশ ক্যাম্পের সামনেই নিষিদ্ধ আ.লীগের মিছিল ●

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

বিজ্ঞাপন
New OC at Muksudpur Police Station in Gopalganj
গোপালগঞ্জের মুকসুদপুর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ পরিদর্শক মো. মাহমুদুর রহমান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তিনি মুকসুদপুর থানার দায়িত্বভার গ্রহণ করেন। পুলিশ সূত্রে জানা গেছে, মুকসুদপুর থানায় যোগদানের আগে মো. মাহমুদুর রহমান সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। এর আগে তিনি সাতক্ষীরা সদর থানা, বাগেরহাটের মোড়েলগঞ্জ থানা এবং রাজবাড়ী সদর থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আ

গোপালগঞ্জের মুকসুদপুর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ পরিদর্শক মো. মাহমুদুর রহমান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তিনি মুকসুদপুর থানার দায়িত্বভার গ্রহণ করেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

পুলিশ সূত্রে জানা গেছে, মুকসুদপুর থানায় যোগদানের আগে মো. মাহমুদুর রহমান সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। এর আগে তিনি সাতক্ষীরা সদর থানা, বাগেরহাটের মোড়েলগঞ্জ থানা এবং রাজবাড়ী সদর থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এতে থানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং পুলিশের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। ঘটনার পর থেকে থানার নিয়মিত কার্যক্রম পরিচালনায় নানা প্রতিবন্ধকতা দেখা দেয়।

এমন পরিস্থিতিতে নতুন ওসির দায়িত্ব গ্রহণকে ঘিরে স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। ক্ষতিগ্রস্ত থানার কার্যক্রম পুরোপুরি সচল করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই হবে তার সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

নবাগত ওসি মো. মাহমুদুর রহমানের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায়। বিভিন্ন থানা ও পুলিশি ইউনিটে দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি মুকসুদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা স্থানীয়দের।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এর আগে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন আবদুল্লাহ আল মামুন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণ লুট

ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণ লুট

১ মিনিট আগে
গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৩ মিনিট আগে
প্রয়োজনে প্রাণের বিনিময়ে পুলিশ দেশের সম্পদ রক্ষা করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রয়োজনে প্রাণের বিনিময়ে পুলিশ দেশের সম্পদ রক্ষা করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১ ঘণ্টা আগে
পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে পদক্ষেপ নিচ্ছে সরকার: রাষ্ট্রপতি

পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে পদক্ষেপ নিচ্ছে সরকার: রাষ্ট্রপতি

২ ঘণ্টা আগে
মঠবাড়িয়ায় পার্কিং করা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

মঠবাড়িয়ায় পার্কিং করা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

৩ ঘণ্টা আগে
সিলেটে এমপি মালেকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

সিলেটে এমপি মালেকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

৩ ঘণ্টা আগে