প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণ লুট ● গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ● প্রয়োজনে প্রাণের বিনিময়ে পুলিশ দেশের সম্পদ রক্ষা করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ● আর্থিক খাতে স্বচ্ছতা আনতে সব লেনদেন ডিজিটাল করা হবে: আমির খসরু ● জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির ● পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে পদক্ষেপ নিচ্ছে সরকার: রাষ্ট্রপতি ● মঠবাড়িয়ায় পার্কিং করা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ● ফ্যাসিবাদীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া ১৪০০ শহীদের সঙ্গে প্রতারণা ● কুমিল্লার ১০৬ কিলোমিটার সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি ● পুলিশ ক্যাম্পের সামনেই নিষিদ্ধ আ.লীগের মিছিল ●

প্রয়োজনে প্রাণের বিনিময়ে পুলিশ দেশের সম্পদ রক্ষা করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন
প্রয়োজনে প্রাণের বিনিময়ে পুলিশ দেশের সম্পদ রক্ষা করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো ধরনের সহিংসতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রয়োজনে প্রাণের বিনিময়ে পুলিশ দেশের সম্পদ রক্ষা করবে। শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শপথ হচ্ছে, প্রয়োজনে প্রাণের বিনিময়েও দেশের সম্পদ রক্ষা করা। বাহিনীর সদস্যরা সবসময় প্রস্তুত রয়েছেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় আহত পুলিশ সদস্যদের অবস্থার কথা তুলে ধরে তিনি জানান, অনেকেই ইতোমধ্যে চিকিৎসা নিয়েছেন। তবে বেশ কয়েকজনকে দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসা নিতে হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিক অসন্তোষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধৈর্য ও সংযমের পরিচয় দিয়েছেন। নিজেরা গুরুতর আহত হওয়ার পরও কোনো শ্রমিক ভাই-বোনের গায়ে হাত তোলেননি- যা দেশে ও বিদেশে সর্বত্র প্রশংসিত হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি বলেন, দেশের যে কোনো স্থানে অস্থিরতা সৃষ্টি বা নাশকতার চেষ্টা হলে তা নির্মূলে সরকার বদ্ধপরিকর।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

কিছু শ্রমিক নামধারী ব্যক্তি নানা ধরনের পাঁয়তারা করছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের এসব চেষ্টা সফল হবে না। সীমান্তের ওপারে কে কী করছে, তা না জানলেও দেশের ভেতরে কী ঘটছে, সে বিষয়ে সরকার অবগত রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণ লুট

ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণ লুট

১ মিনিট আগে
গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৩ মিনিট আগে
পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে পদক্ষেপ নিচ্ছে সরকার: রাষ্ট্রপতি

পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে পদক্ষেপ নিচ্ছে সরকার: রাষ্ট্রপতি

২ ঘণ্টা আগে
মঠবাড়িয়ায় পার্কিং করা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

মঠবাড়িয়ায় পার্কিং করা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

৩ ঘণ্টা আগে
সিলেটে এমপি মালেকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

সিলেটে এমপি মালেকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

৩ ঘণ্টা আগে
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

৩ ঘণ্টা আগে