প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণ লুট ● গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ● প্রয়োজনে প্রাণের বিনিময়ে পুলিশ দেশের সম্পদ রক্ষা করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ● আর্থিক খাতে স্বচ্ছতা আনতে সব লেনদেন ডিজিটাল করা হবে: আমির খসরু ● জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির ● পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে পদক্ষেপ নিচ্ছে সরকার: রাষ্ট্রপতি ● মঠবাড়িয়ায় পার্কিং করা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ● ফ্যাসিবাদীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া ১৪০০ শহীদের সঙ্গে প্রতারণা ● কুমিল্লার ১০৬ কিলোমিটার সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি ● পুলিশ ক্যাম্পের সামনেই নিষিদ্ধ আ.লীগের মিছিল ●

মিমির প্রথম বিয়ে হলেও স্বামী সিদ্ধার্থের দ্বিতীয়

বিজ্ঞাপন
Though it is Mimi's first marriage, husband Siddharth's second
বাগদান ও আইনি বিয়ের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করলেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বিয়ের প্রথম পর্ব সম্পন্ন করার পর বিশেষ এ মুহূর্তের ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। আগামী ৫ ডিসেম্বর সামাজিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার কথা রয়েছে দুজনের। সিদ্ধার্থের আগের বিয়ে ও ভাইরাল ভিডিও সূত্রের দাবি, এটি সিদ্ধার্থ দত্তের দ্বিতীয় বিয়ে হলেও মিমি চক্রবর্তীর প্রথম বিয়ে। জানা যায়, এর আগে ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি বিয

বাগদান ও আইনি বিয়ের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করলেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বিয়ের প্রথম পর্ব সম্পন্ন করার পর বিশেষ এ মুহূর্তের ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। আগামী ৫ ডিসেম্বর সামাজিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার কথা রয়েছে দুজনের।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সিদ্ধার্থের আগের বিয়ে ও ভাইরাল ভিডিও

সূত্রের দাবি, এটি সিদ্ধার্থ দত্তের দ্বিতীয় বিয়ে হলেও মিমি চক্রবর্তীর প্রথম বিয়ে। জানা যায়, এর আগে ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন সিদ্ধার্থ। পাঁচ বছর প্রেমের সম্পর্কের পর কাছের বান্ধবী আঁখি নাথকে বিয়ে করেন পেশায় মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ, তবে সেই সম্পর্ক টেকেনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সিদ্ধার্থ ও আঁখির বিয়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। বাঙালি রীতিতে তাদের বিয়ের মুহূর্তের পাশাপাশি সমুদ্রতীরে প্রেম নিবেদন থেকে গাঁটছড়া বাঁধার সফরের নানা ঝলক দেখা গেছে ওই ভিডিওতে। ভিডিওতে আঁখিকে বলতে শোনা যায়, তিনি বিয়ের সংজ্ঞা ঠিক জানেন না, তবে কাছের বন্ধুর সঙ্গে আরও বেশি সময় কাটানোর স্বপ্ন এবং কাছের মানুষের সঙ্গে সেই মুহূর্ত ভাগ করে নেওয়াই তার কাছে গুরুত্বপূর্ণ। প্রতিবেদনে আরও জানানো হয়েছে, আঁখি একটি বুটিক পরিচালনা করেন এবং ব্রাইডাল কালেকশন নিয়ে কাজ করেন।

কীভাবে পরিচয় ও বিয়ের সময়সূচি

সূত্রের বরাতে জানা গেছে, সিদ্ধার্থের বোনের বান্ধবী মিমি। সেই সূত্রেই দুজনের পরিচয় ও ঘনিষ্ঠতা। কালিম্পংয়ে ৩ ডিসেম্বর থেকে প্রাক-বিয়ের অনুষ্ঠান শুরু হবে। ৫ ডিসেম্বর সামাজিক বিয়ের পর ১১ ডিসেম্বর কলকাতায় সহকর্মী ও বন্ধুদের জন্য রিসেপশনের আয়োজন করেছেন তারা।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সিদ্ধার্থের পারিবারিক পরিচয়

মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্ত অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্যের দেবর বলে জানা গেছে। নিজের ব্যক্তিগত জীবন আড়ালেই রেখেছিলেন মিমি, তবে বাগদান ও আইনি বিয়ের পর নতুন অধ্যায় শুরু করেছেন তারা।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সূত্র: হিন্দুস্তান টাইমস

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
বিনোদন থেকে আরও
অভিনেতা সোহেল খান আর নেই

অভিনেতা সোহেল খান আর নেই

৪ দিন আগে
নতুন নেতৃত্ব পেল বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি

নতুন নেতৃত্ব পেল বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি

১ সপ্তাহ আগে
চারবার বিচ্ছেদের পর পঞ্চম বিয়ে নিয়ে অনিশ্চিত জেনিফার লোপেজ

চারবার বিচ্ছেদের পর পঞ্চম বিয়ে নিয়ে অনিশ্চিত জেনিফার লোপেজ

১ সপ্তাহ আগে
‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’ বললেন হানিয়া আমির

‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’ বললেন হানিয়া আমির

১ সপ্তাহ আগে
জন্মদিন উপলক্ষে স্বর্ণের গিটার উপহার পেলেন রুনা লায়লা

জন্মদিন উপলক্ষে স্বর্ণের গিটার উপহার পেলেন রুনা লায়লা

১ সপ্তাহ আগে
হুমায়ূন আহমেদের আজ জন্মদিন

হুমায়ূন আহমেদের আজ জন্মদিন

২ সপ্তাহ আগে