প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন
পাবনার সাঁথিয়ায় একটি মসজিদে জামায়াতের নেতাকর্মী ও মুসল্লিদের ওপর হামলার ঘটনাকে পূর্বপরিকল্পিত বলে দাবি করেছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। এ ঘটনায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি।