বাণিজ্য মন্ত্রণালয়ের ১৮০ দিনে রপ্তানি বহুমুখীকরণ ও নতুন বাজারে জোর
রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়ানো, নতুন আন্তর্জাতিক বাজার খোঁজা, অর্থনৈতিক কূটনীতি জোরদার এবং ব্যবসা পরিচালনার ব্যয় ও সময় কমাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বর্তমান সরকারের প্রথম ১৮০ দিনের কর্মসূচিতে এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।