সেমিকন্ডাক্টর শিল্পে কাঁচামালের সব শুল্ক প্রত্যাহার, বিশেষ প্রণোদনার ঘোষণা প্রধানমন্ত্রীর
দেশের সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে গড়ে তুলতে কাঁচামালের ওপর সব ধরনের শুল্ক প্রত্যাহার এবং বিশেষ প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে খাতটির বিকাশে ৫০০ কোটি টাকার স্টার্টআপ অনুদান, রপ্তানি প্রণোদনা এবং বিনিয়োগবান্ধব নীতিমালা বাস্তবায়নের কথাও জানিয়েছেন তিনি।