তথ্যসূত্রের অসঙ্গতিসহ নানা অনিয়ম, পাবিপ্রবির পাঁচ শিক্ষকের গবেষণাপত্র প্রত্যাহার
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পাঁচ শিক্ষকের পাঁচটি গবেষণাপত্র আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নাল থেকে প্রত্যাহার করা হয়েছে। গবেষণাপত্রগুলোতে তথ্যসূত্রের অসঙ্গতি, লেখকত্ব ও প্রাতিষ্ঠানিক পরিচয়ে ত্রুটি, চিত্রের পুনরাবৃত্তি, তথ্য ও ফলাফলে অসংগতি এবং অন্যান্য গবেষণা অনিয়মের অভিযোগ উঠে এসেছে।