প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
প্রযুক্তিনির্ভর উন্নয়ন তখনই টেকসই হবে, যখন দেশের তরুণরা নেতৃত্ব দেবে: ফকির মাহবুব আনাম কিশোরগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল মেধাবী শিক্ষার্থীরাই গড়বে আগামীর বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী আমির হামজার গাড়িতে হামলা, বাড়িতে ভাঙচুরের চেষ্টা বয়স্ক শিক্ষকের সম্মানে মঞ্চ থেকে নিজেই নেমে এলেন প্রধানমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের 'জিরো টলারেন্স': কৃষি সচিব প্রতিটি থানায় আবাসন সুবিধাসহ ভবন নির্মাণ করবে সরকার: দুলু দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: বাণিজ্য মন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল

বিজ্ঞাপন
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য কমিশন প্রস্তুতি নিয়ে কাজ করছে।

মঙ্গলবার জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের এক প্রশ্নের জবাবে সংসদে নির্বাচন কমিশন-সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকারমন্ত্রী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উত্থাপিত হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এদিকে এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)-এর এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রথমবারের মতো আইটি-সমর্থিত পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটার নিবন্ধন পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন। আগামী জাতীয় নির্বাচনেও এই উদ্যোগ অব্যাহত থাকবে এবং আরও বেশি প্রবাসী ভোটারকে এ ব্যবস্থার আওতায় আনার জন্য কমিশন কাজ করছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Golden

অন্যদিকে গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আবদুল করিমের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এছাড়া জেলা পরিষদ আইন, ২০০০-এর বিধান অনুযায়ী সংশ্লিষ্ট জেলার নির্বাচিত সংসদ সদস্যরা জেলা পরিষদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং পরিষদের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় পরামর্শ দেবেন বলেও জানান স্থানীয় সরকারমন্ত্রী।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
মেধাবী শিক্ষার্থীরাই গড়বে আগামীর বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী

মেধাবী শিক্ষার্থীরাই গড়বে আগামীর বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী

৭ ঘণ্টা আগে
বয়স্ক শিক্ষকের সম্মানে মঞ্চ থেকে নিজেই নেমে এলেন প্রধানমন্ত্রী

বয়স্ক শিক্ষকের সম্মানে মঞ্চ থেকে নিজেই নেমে এলেন প্রধানমন্ত্রী

৮ ঘণ্টা আগে
গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর

গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর

৮ ঘণ্টা আগে
দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৯ ঘণ্টা আগে
প্রতিটি জেলায় স্থাপন করা হচ্ছে আধুনিক মিট প্রসেসিং সেন্টার: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রতিটি জেলায় স্থাপন করা হচ্ছে আধুনিক মিট প্রসেসিং সেন্টার: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১২ ঘণ্টা আগে
শিক্ষকদের বড় সুখবর দিলেন মন্ত্রী

শিক্ষকদের বড় সুখবর দিলেন মন্ত্রী

১২ ঘণ্টা আগে