প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ● হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ● অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইইউ ●

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৫৬ বিলিয়ন ডলার

বিজ্ঞাপন
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৫৬ বিলিয়ন ডলার
দেশের বৈদেশিক মুদ্রার (ফরেক্স) রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ হিসাব পদ্ধতি অনুযায়ী নিট আন্তর্জাতিক রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলারে।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে গ্রস রিজার্ভের পরিমাণ ৩৭ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। এ হিসাবে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার সম্পদের পাশাপাশি বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিল এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে দেওয়া বৈদেশিক মুদ্রার ঋণও অন্তর্ভুক্ত থাকে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

অন্যদিকে, আইএমএফের বিপিএম৬ পদ্ধতিতে বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিল বাদ দিয়ে হিসাব করা নিট আন্তর্জাতিক রিজার্ভ বর্তমানে ৩২ দশমিক ৯০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

এ ছাড়া ব্যবহারযোগ্য রিজার্ভ নামে আরেকটি সূচক রয়েছে, যা নিট আন্তর্জাতিক রিজার্ভ থেকে বিভিন্ন স্বল্পমেয়াদি দায় ও বাধ্যবাধকতা বাদ দিয়ে নির্ধারণ করা হয়। তবে বাংলাদেশ ব্যাংক নিয়মিতভাবে গ্রস ও বিপিএম৬ অনুযায়ী নিট রিজার্ভ প্রকাশ করলেও ব্যবহারযোগ্য রিজার্ভের তথ্য প্রকাশ করে না।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ দেশের আমদানি ব্যয়, বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে শক্তিশালী রিজার্ভ আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের অর্থনৈতিক সক্ষমতা ও আর্থিক স্থিতিশীলতার অন্যতম সূচক হিসেবে বিবেচিত হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একটি দেশের হাতে কমপক্ষে তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ থাকাকে নিরাপদ ধরা হয়। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, বাংলাদেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ দিয়ে ছয় মাসেরও বেশি সময়ের আমদানি ব্যয় নির্বাহ করা সম্ভব।

সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে রপ্তানি আয় ও প্রবাসী আয় (রেমিট্যান্স) বৃদ্ধির পাশাপাশি বৈদেশিক লেনদেনে ইতিবাচক প্রবণতা এবং বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন নীতিগত পদক্ষেপের ফলে রিজার্ভের অবস্থান আরও শক্তিশালী হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ধারণা, বৈদেশিক মুদ্রার রিজার্ভের বর্তমান অবস্থান দেশের বহির্বাণিজ্য, বিনিয়োগ পরিবেশ এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
আইএমএফ ও বিশ্বব্যাংক যা চায়, সরকারও তা চায়: অর্থমন্ত্রী

আইএমএফ ও বিশ্বব্যাংক যা চায়, সরকারও তা চায়: অর্থমন্ত্রী

৭ ঘণ্টা আগে
আমদানির গমের মান যাচাইয়ে শৈথিল্য নয়: খাদ্যমন্ত্রী

আমদানির গমের মান যাচাইয়ে শৈথিল্য নয়: খাদ্যমন্ত্রী

১ দিন আগে
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১ দিন আগে
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

১ দিন আগে
ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

২ দিন আগে
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক ও অপচয় রোধে নির্দেশ খাদ্যমন্ত্রীর

রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক ও অপচয় রোধে নির্দেশ খাদ্যমন্ত্রীর

২ দিন আগে