প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস জুলাইয়ে ১০ মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন ব্যয় শূন্য রাজধানীতে ৫ হাজার ৩১০ ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যে ৩ মন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা: জনপ্রশাসন উপদেষ্টা গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় আপস করেননি আবদুস শহিদ দক্ষিণ এশিয়ার জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান

নতুন ৩ উপজেলা ও ১টি থানা গঠনের অনুমোদন

বিজ্ঞাপন
নতুন ৩ উপজেলা ও ১টি থানা গঠনের অনুমোদন
দেশের প্রশাসনিক কাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে নতুন তিনটি উপজেলা এবং একটি থানা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (১ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সভায় চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। নতুন থানাটি উত্তর মাদার্শা, চিকনদণ্ডী, দক্ষিণ মাদার্শা, শিকারপুর ও বুড়িশ্চর—এই পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এছাড়া চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাকে বিভক্ত করে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভূজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল—এই ছয়টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলাটি গঠিত হবে।

কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে ‘বাঙ্গরা’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবও অনুমোদন পেয়েছে। শ্রীকাইল, আকুবপুর, আন্দিকোট, পূর্বধৈইর (পূর্ব), পূর্বধৈইর (পশ্চিম), বাঙ্গরা (পূর্ব), বাঙ্গরা (পশ্চিম), চাপিতলা, রামচন্দ্রপুর (উত্তর) এবং টনকী—এই ১০টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠিত হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অন্যদিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন আটটি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। নতুন উপজেলায় অন্তর্ভুক্ত ইউনিয়নগুলো হলো—মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী ও টাংগাব।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সরকারের এ সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রশাসনিক সেবা আরও সহজলভ্য ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

১৪ ঘণ্টা আগে
সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

২১ ঘণ্টা আগে
২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির

২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির

১ দিন আগে
জামায়াত মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে: রাশেদ খাঁন

জামায়াত মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে: রাশেদ খাঁন

২ দিন আগে
বিএনপির ভাইস চেয়ারম্যান পদে আসছে নতুন মুখ, চলছে বড় ধরনের সাংগঠনিক পুনর্গঠন

বিএনপির ভাইস চেয়ারম্যান পদে আসছে নতুন মুখ, চলছে বড় ধরনের সাংগঠনিক পুনর্গঠন

২ দিন আগে
‘টাকা না থাকলে চিকিৎসা পাবেন না’, এমন পরিস্থিতি থেকে বের হতে হবে

‘টাকা না থাকলে চিকিৎসা পাবেন না’, এমন পরিস্থিতি থেকে বের হতে হবে

৩ দিন আগে