প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার: অর্থমন্ত্রী ● মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী ● বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনসহ ১০ দফা প্রস্তাব জমিয়তের ● আ.লীগের মতো কার্যকলাপ করলে বিএনপিকেও পালাতে হবে: এটিএম আজহার ● অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● প্রিজন ভ্যানে ওঠার সময় মেজর আখতারুজ্জামানের ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান ● ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের হাস্যোজ্জ্বল ছবি ● হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ● শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী ● মমতাজ আওয়ামী লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে: রফিকুল ইসলাম ●

খামেনি হত্যার নিন্দা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন

বিজ্ঞাপন
খামেনি হত্যার নিন্দা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন। শুক্রবার (৩ জুলাই) তেহরানে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক শান্তি এবং সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে স্পিকার গালিবাফ ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধি দলের আগমনে আন্তরিক স্বাগত জানান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার হত্যাকাণ্ডের নিন্দা জানান। তিনি জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে সংহতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

স্পিকার বলেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের মধ্যে গভীর যোগাযোগ বিদ্যমান, যা ভবিষ্যতেও আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে স্পিকার গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে আশা প্রকাশ করেন, এই উদ্যোগ ইরানের জনগণ এবং সমগ্র অঞ্চলে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সহায়ক হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

চলমান শান্তি প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সব অমীমাংসিত ইস্যুর টেকসই সমাধান সম্ভব।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

বৈঠক শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্পিকার গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এর আগে রাষ্ট্রীয় শেষকৃত্যে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে বৃহস্পতিবার তেহরানে পৌঁছান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজী বাবাই বিমানবন্দরে বাংলাদেশ প্রতিনিধি দলকে স্বাগত জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২ ঘণ্টা আগে
ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের হাস্যোজ্জ্বল ছবি

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের হাস্যোজ্জ্বল ছবি

১৩ ঘণ্টা আগে
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

১৩ ঘণ্টা আগে
শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী

শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী

১৪ ঘণ্টা আগে
কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের নতুন চালান

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের নতুন চালান

১৫ ঘণ্টা আগে
ঢাকার সাব-রেজিস্ট্রারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী

ঢাকার সাব-রেজিস্ট্রারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী

১৭ ঘণ্টা আগে