প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান ● স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল ● অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ●

বাজার তদারকি আরও কার্যকর করতে এআই ব্যবহারের পরিকল্পনা

বিজ্ঞাপন
বাজার তদারকি আরও কার্যকর করতে এআই ব্যবহারের পরিকল্পনা
বাজার তদারকি কার্যক্রমকে আরও কার্যকর, সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে একটি পাওয়ার অ্যাপ (Power App) তৈরি এবং বিদ্যমান বাজার মনিটরিং অ্যাপকে আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘বাজার মনিটরিং কাজে নিয়োজিত টিম লিডারদের দক্ষতা বৃদ্ধি’ বিষয়ক কর্মশালায় এ তথ্য জানান বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তিনি বলেন, বাজার তদারকির সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান একই লক্ষ্য নিয়ে কাজ করছে। তাই কার্যকর সমন্বয়, পারস্পরিক সহযোগিতা এবং মাঠপর্যায়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বাণিজ্য সচিব বলেন, নেতৃত্ব হতে হবে দক্ষ, সময়োপযোগী ও ফলাফলভিত্তিক। মাঠপর্যায়ে যেকোনো সমন্বয়হীনতা দ্রুত দূর করে সুশৃঙ্খলভাবে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করতে হবে।

তিনি আরও বলেন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্দেশনায় শিগগিরই বাজার তদারকি ব্যবস্থাকে আধুনিক করতে একটি পাওয়ার অ্যাপ, টিসিবির কার্যক্রমে এআইভিত্তিক মডেল এবং বিদ্যমান বাজার মনিটরিং অ্যাপের উন্নয়ন করা হবে। এর মাধ্যমে মাঠপর্যায়ে নজরদারি আরও দ্রুত, তথ্যভিত্তিক ও কার্যকর হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) শিবির বিচিত্র বড়ুয়া এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক সেবাস্টিন রেমাসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
আইএমএফ ও বিশ্বব্যাংক যা চায়, সরকারও তা চায়: অর্থমন্ত্রী

আইএমএফ ও বিশ্বব্যাংক যা চায়, সরকারও তা চায়: অর্থমন্ত্রী

৮ ঘণ্টা আগে
আমদানির গমের মান যাচাইয়ে শৈথিল্য নয়: খাদ্যমন্ত্রী

আমদানির গমের মান যাচাইয়ে শৈথিল্য নয়: খাদ্যমন্ত্রী

১ দিন আগে
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১ দিন আগে
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

১ দিন আগে
ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

২ দিন আগে
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক ও অপচয় রোধে নির্দেশ খাদ্যমন্ত্রীর

রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক ও অপচয় রোধে নির্দেশ খাদ্যমন্ত্রীর

২ দিন আগে