প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে দুই লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস জুলাইয়ে ১০ মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন ব্যয় শূন্য রাজধানীতে ৫ হাজার ৩১০ ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যে ৩ মন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা: জনপ্রশাসন উপদেষ্টা গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় আপস করেননি আবদুস শহিদ

দাম কমার পর আজ নতুন দরে বিক্রি হচ্ছে স্বর্ণ

বিজ্ঞাপন
দাম কমার পর আজ নতুন দরে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেশের বাজারে কমানো দামে আজ (মঙ্গলবার) থেকে স্বর্ণ বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমেছে।

সোমবার (৬ জুলাই) বাজুস এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করে, যা মঙ্গলবার থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকায়, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নতুন দর কার্যকর থাকবে।

সংগঠনটি আরও জানিয়েছে, স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। ফলে ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি যোগ হবে। এছাড়া স্বর্ণালঙ্কার বিনিময় ও পুনঃক্রয়ের ক্ষেত্রে আগের নীতিমালাই বহাল থাকবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এর আগে গত ৩ জুলাই ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়িয়ে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। সর্বশেষ সিদ্ধান্তে সেই দাম কমে বর্তমান পর্যায়ে নেমে এসেছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

চলতি বছরে এখন পর্যন্ত বাজুস মোট ৮৭ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে। এর মধ্যে ৪৩ বার দাম বাড়ানো হয়েছে, ৪৩ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৮৯৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা নির্ধারিত রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

১৮ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ
সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও যৌথ বিনিয়োগে গুরুত্ব

ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

২২ ঘণ্টা আগে
বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ১৩ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ১৩ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

১ দিন আগে
স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরিতে বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা

স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরিতে বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা

৩ দিন আগে
শাহবাগে চা শ্রমিকদের মানববন্ধন, ৫০০ টাকা মজুরি ও ভূমি অধিকারের দাবি

শাহবাগে চা শ্রমিকদের মানববন্ধন, ৫০০ টাকা মজুরি ও ভূমি অধিকারের দাবি

৩ দিন আগে
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

৫ দিন আগে