প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান ● স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল ● অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ●

উড়োজাহাজের জ্বালানির দাম আবার কমল, লিটারে কমেছে ১৯ টাকা ২২ পয়সা

বিজ্ঞাপন
উড়োজাহাজের জ্বালানির দাম আবার কমল, লিটারে কমেছে ১৯ টাকা ২২ পয়সা
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার ধারাবাহিকতায় দেশে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এবার প্রতি লিটার জেট ফুয়েলের দাম কমানো হয়েছে ১৯ টাকা ২২ পয়সা। নতুন দাম মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, দেশের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত জেট ফুয়েলের নতুন মূল্য প্রতি লিটার ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। আগে এ দাম ছিল ১৫০ টাকা ২১ পয়সা।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ০.৯৮০৮ মার্কিন ডলার থেকে কমিয়ে ০.৮৫৫৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

গত কয়েক মাস ধরেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে জেট ফুয়েলের মূল্য সমন্বয় করা হচ্ছে। এর আগে জুন মাসে প্রতি লিটারে ১৫ টাকা ৬৭ পয়সা এবং তার আগের মাসে দুই দফায় মোট ৬১ টাকা ১২ পয়সা কমানো হয়েছিল।

তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে মার্চে দুই দফায় মোট ১০৭ টাকা এবং এপ্রিলে আরও ২৪ টাকা ৭৯ পয়সা বাড়ানো হয়েছিল জেট ফুয়েলের দাম। পরবর্তীতে যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করায় ধারাবাহিকভাবে মূল্য হ্রাস করা হচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

উল্লেখ্য, গত বছরের মে মাস থেকে প্রতি মাসে জেট ফুয়েলের দাম সমন্বয় করছে বিইআরসি। এর আগে এই মূল্য নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। পরে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল ও জেট এ-১-এর দাম নির্ধারণের দায়িত্ব বিইআরসির কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ২৩ মার্চ প্রথমবারের মতো জেট ফুয়েলের মূল্য নির্ধারণে গণশুনানি আয়োজন করে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে নতুন মূল্য নির্ধারণ করা হচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
আইএমএফ ও বিশ্বব্যাংক যা চায়, সরকারও তা চায়: অর্থমন্ত্রী

আইএমএফ ও বিশ্বব্যাংক যা চায়, সরকারও তা চায়: অর্থমন্ত্রী

৮ ঘণ্টা আগে
আমদানির গমের মান যাচাইয়ে শৈথিল্য নয়: খাদ্যমন্ত্রী

আমদানির গমের মান যাচাইয়ে শৈথিল্য নয়: খাদ্যমন্ত্রী

১ দিন আগে
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১ দিন আগে
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

১ দিন আগে
ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

২ দিন আগে
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক ও অপচয় রোধে নির্দেশ খাদ্যমন্ত্রীর

রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক ও অপচয় রোধে নির্দেশ খাদ্যমন্ত্রীর

২ দিন আগে