প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান ● স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল ● অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ●

সম্প্রসারণে থাকলেও গতি কমেছে দেশের অর্থনীতির

বিজ্ঞাপন
সম্প্রসারণে থাকলেও গতি কমেছে দেশের অর্থনীতির
মে মাসে বড় ধরনের উল্লম্ফনের পর জুনে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি কিছুটা কমেছে। দীর্ঘ ঈদুল আজহার ছুটি, বর্ষার শুরু এবং ঈদ-পরবর্তী চাহিদা কমে যাওয়ায় এ ধীরগতি দেখা গেছে।

মঙ্গলবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ যৌথভাবে প্রকাশিত ক্রয় ব্যবস্থাপক সূচক (পিএমআই)–এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিবেদন অনুযায়ী, জুনে ক্রয় ব্যবস্থাপক সূচক দাঁড়িয়েছে ৫২ দশমিক ৯, যা মে মাসে ছিল ৬২ দশমিক ৮। অর্থাৎ এক মাসের ব্যবধানে সূচক কমেছে ৯ দশমিক ৯ পয়েন্ট।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সাধারণভাবে এই সূচক ৫০-এর ওপরে থাকলে অর্থনীতিতে সম্প্রসারণ এবং ৫০-এর নিচে থাকলে সংকোচন বোঝায়। সে হিসাবে জুনেও অর্থনীতি সম্প্রসারণের ধারায় থাকলেও গতি ছিল তুলনামূলক ধীর।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ বলেন, জুনের সূচক অর্থনীতিতে সম্প্রসারণের ইঙ্গিত দিলেও খাতভেদে চিত্র ভিন্ন। ভবিষ্যৎ ব্যবসায়িক পরিস্থিতির পূর্বাভাস অনুযায়ী কৃষি, নির্মাণ ও সেবা খাতে সম্প্রসারণ অব্যাহত থাকবে। পাশাপাশি উৎপাদন খাতও আবার ইতিবাচক ধারায় ফিরবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

প্রতিবেদনে খাতভিত্তিক মিশ্র চিত্র উঠে এসেছে। কৃষি ও সেবা খাত সম্প্রসারণে থাকলেও উভয় খাতের সূচক কমেছে। কৃষি খাতের সূচক মে মাসের ৭০ থেকে জুনে ৬৪ দশমিক ৮-এ এবং সেবা খাতের সূচক ৬২ দশমিক ৩ থেকে ৫৪ দশমিক ৬-এ নেমেছে। তবে কৃষি খাতে টানা দশম মাসের মতো নতুন ব্যবসা ও কর্মসংস্থান বেড়েছে, যদিও বকেয়া কাজের পরিমাণ কমেছে। অন্যদিকে সেবা খাত টানা ২১তম মাসের মতো সম্প্রসারণ ধরে রেখেছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

অন্যদিকে উৎপাদন ও নির্মাণ খাত আবারও সংকোচনের মুখে পড়েছে। টানা দুই মাস সম্প্রসারণের পর নতুন কার্যাদেশ ও কর্মসংস্থান কমে যাওয়ায় উৎপাদন খাতের সূচক মে মাসের ৬৪ দশমিক ১ থেকে জুনে ৪৮ দশমিক ৮-এ নেমে এসেছে। একইভাবে মে মাসে কিছুটা ঘুরে দাঁড়ানো নির্মাণ খাতের সূচক ৫২ দশমিক ৯ থেকে কমে জুনে ৪০ দশমিক ২-এ দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
আইএমএফ ও বিশ্বব্যাংক যা চায়, সরকারও তা চায়: অর্থমন্ত্রী

আইএমএফ ও বিশ্বব্যাংক যা চায়, সরকারও তা চায়: অর্থমন্ত্রী

৯ ঘণ্টা আগে
আমদানির গমের মান যাচাইয়ে শৈথিল্য নয়: খাদ্যমন্ত্রী

আমদানির গমের মান যাচাইয়ে শৈথিল্য নয়: খাদ্যমন্ত্রী

১ দিন আগে
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১ দিন আগে
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

১ দিন আগে
ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

২ দিন আগে
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক ও অপচয় রোধে নির্দেশ খাদ্যমন্ত্রীর

রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক ও অপচয় রোধে নির্দেশ খাদ্যমন্ত্রীর

২ দিন আগে