প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান ● স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল ● অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ●

নতুন বিনিয়োগে বেসরকারি খাতকে সহায়তা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

বিজ্ঞাপন
নতুন বিনিয়োগে বেসরকারি খাতকে সহায়তা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
শিল্প, পাট ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নতুন বিনিয়োগে বেসরকারি খাতকে সর্বাত্মক সহায়তা করবে সরকার। বিভিন্ন খাতে দ্রুত কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার পূর্ণ শক্তি নিয়ে কাজ করছে।

বৃহস্পতিবার সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক লিজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার পরিচালিত ব্যবসায় অনেক ক্ষেত্রেই অদক্ষতা দেখা যায়। অন্যদিকে, বেসরকারি খাতের দৈনন্দিন ব্যবস্থাপনা ও পরিচালন দক্ষতা তুলনামূলকভাবে বেশি। তাই বেসরকারি বিনিয়োগ সহজতর করা গেলে উৎপাদন ও কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ সচিব ড. খায়রুজ্জামান চৌধুরী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম বলেন, রাষ্ট্রীয় সম্পদের সর্বোচ্চ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। এ উদ্দেশ্যে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) বন্ধ মিলগুলোতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করে উৎপাদন, কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি জানান, উৎপাদন বন্ধ থাকা ২৫টি মিলের মধ্যে ২০টি লিজ দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। এরই মধ্যে ১৪টি মিলের লিজ চুক্তি সম্পন্ন হয়েছে এবং ৯টি মিলে উৎপাদন শুরু হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

বর্তমানে এসব মিলে প্রায় ৯ হাজার ৫০০ জনের কর্মসংস্থান হয়েছে এবং দৈনিক প্রায় ১৬০ মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদিত হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জুট মিলস লিমিটেড, নরসিংদীর ৭৭ দশমিক ২ একর জমির মধ্যে আগে ৩৪ দশমিক ৫০ একর জমি জুট অ্যালায়েন্স লিমিটেডকে লিজ দেওয়া হয়েছিল। সেখানে বর্তমানে দৈনিক প্রায় ৪০ মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদিত হচ্ছে এবং প্রায় ৩ হাজার ২০০ জনের কর্মসংস্থান হয়েছে।

তিনি জানান, উৎপাদন সম্প্রসারণের লক্ষ্যে এবার প্রতিষ্ঠানটিকে অতিরিক্ত ১৪ দশমিক ৮০ একর জমি লিজ দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রায় ১ হাজার ৫০ কোটি টাকার নতুন বিনিয়োগ হবে।

এই বিনিয়োগের ফলে বছরে প্রায় ৩ হাজার কোটি টাকার পণ্য উৎপাদন এবং নতুন করে প্রায় ৩ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এই বিনিয়োগ শুধু একটি শিল্প প্রতিষ্ঠানের সম্প্রসারণ নয়; বরং দেশের শিল্পায়ন, রপ্তানি বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সরকারের অর্থনৈতিক লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
আইএমএফ ও বিশ্বব্যাংক যা চায়, সরকারও তা চায়: অর্থমন্ত্রী

আইএমএফ ও বিশ্বব্যাংক যা চায়, সরকারও তা চায়: অর্থমন্ত্রী

৯ ঘণ্টা আগে
আমদানির গমের মান যাচাইয়ে শৈথিল্য নয়: খাদ্যমন্ত্রী

আমদানির গমের মান যাচাইয়ে শৈথিল্য নয়: খাদ্যমন্ত্রী

১ দিন আগে
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১ দিন আগে
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

১ দিন আগে
ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

২ দিন আগে
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক ও অপচয় রোধে নির্দেশ খাদ্যমন্ত্রীর

রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক ও অপচয় রোধে নির্দেশ খাদ্যমন্ত্রীর

২ দিন আগে