প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে টিকে থাকতে রফতানি বহুমুখীকরণে বাংলাদেশের জোর উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে সরকারের ১৩ দফা পদক্ষেপ মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত ঢাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ বিএনপি সরকারের সময়কার ঘটনায় আমার বিরুদ্ধে অনুসন্ধান কেন, প্রশ্ন আসিফের

‘আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন’, রেফারিকে মেসির কড়া বার্তা

বিজ্ঞাপন
‘আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন’, রেফারিকে মেসির কড়া বার্তা
আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের কোয়ার্টার ফাইনালের উত্তেজনাপূর্ণ ম্যাচে শুধু ৩-১ গোলের জয়ই নয়, আলোচনায় এসেছে লিওনেল মেসি ও পর্তুগিজ রেফারি হোয়াও পেদ্রো পিনহেইরোর মধ্যকার এক সংক্ষিপ্ত কথোপকথন। রেফারির সম্বোধনের ধরন পছন্দ না হওয়ায় মাঠেই সম্মানজনক আচরণের দাবি জানান আর্জেন্টাইন অধিনায়ক। মুহূর্তটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

সুইজারল্যান্ডের একটি ফ্রি-কিকের ঠিক আগে ঘটনাটি ঘটে। আর্জেন্টিনার রক্ষণভাগের দেয়ালে দাঁড়িয়ে ছিলেন লিওনেল মেসি। এ সময় রেফারি হোয়াও পেদ্রো পিনহেইরো তাকে নির্ধারিত দূরত্বে সরে যেতে নির্দেশ দেন। তবে রেফারির কথা বলার ভঙ্গি ও সুরে অসন্তুষ্ট হন মেসি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

জবাবে আর্জেন্টাইন অধিনায়ক সরাসরি বলেন, ‘আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন।’

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ফ্রি-কিক নেওয়ার পরও দুজনের মধ্যে সংক্ষিপ্ত কথোপকথন হয়। টেলিভিশন সম্প্রচারের দৃশ্যে দেখা যায়, মেসি শান্তভাবে রেফারির কাছে গিয়ে বলেন, ‘আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন। আমাকে অসম্মান করবেন না। আমি আপনার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলেছি, আপনিও আমার সঙ্গে সেভাবেই কথা বলুন।’

পুরো সময়ই মেসিকে শান্ত ও সংযত থাকতে দেখা যায়। কড়া বার্তা দিলেও তিনি কোনো উত্তেজনাপূর্ণ আচরণ করেননি। ফলে এ ঘটনায় রেফারি তাকে কোনো সতর্কবার্তা বা কার্ড দেখাননি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অন্যদিকে, মাঠের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পায় আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ের রোমাঞ্চকর ম্যাচে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে আকাশি-সাদারা।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

৩৮ বছর বয়সী পর্তুগিজ রেফারি হোয়াও পেদ্রো পিনহেইরো ইউরোপের অন্যতম অভিজ্ঞ ম্যাচ অফিসিয়াল হিসেবে পরিচিত। ২০১৫ সালে পর্তুগালের শীর্ষ লিগে অভিষেকের পর তিনি ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি পান। উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ এবং উয়েফা সুপার কাপসহ একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই ২০২৬ বিশ্বকাপে দায়িত্ব পালন করছেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ফুটবল থেকে আরও
নারী ক্রীড়াবিদদের বিকাশে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস

নারী ক্রীড়াবিদদের বিকাশে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস

৩ দিন আগে
মেসি-সুয়ারেজের সঙ্গে ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন নেইমার

মেসি-সুয়ারেজের সঙ্গে ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন নেইমার

৪ সপ্তাহ আগে
আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী

আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী

১ মাস আগে
২০৩০ বিশ্বকাপে থিয়াগো মেসিকে দেখার স্বপ্নে আর্জেন্টিনা

২০৩০ বিশ্বকাপে থিয়াগো মেসিকে দেখার স্বপ্নে আর্জেন্টিনা

১ মাস আগে
আর্জেন্টিনার হারে আক্ষেপ নেই ট্রাম্পের, স্পেনকেই দিলেন যোগ্য চ্যাম্পিয়নের স্বীকৃতি

আর্জেন্টিনার হারে আক্ষেপ নেই ট্রাম্পের, স্পেনকেই দিলেন যোগ্য চ্যাম্পিয়নের স্বীকৃতি

১ মাস আগে
নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার

নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার

১ মাস আগে