প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে টিকে থাকতে রফতানি বহুমুখীকরণে বাংলাদেশের জোর উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে সরকারের ১৩ দফা পদক্ষেপ মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত ঢাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ বিএনপি সরকারের সময়কার ঘটনায় আমার বিরুদ্ধে অনুসন্ধান কেন, প্রশ্ন আসিফের

ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট ফান্ডে অস্বাভাবিক দর বৃদ্ধি, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই

বিজ্ঞাপন
ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট ফান্ডে অস্বাভাবিক দর বৃদ্ধি, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
শেয়ারবাজারে তালিকাভুক্ত ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটদর অস্বাভাবিকভাবে বেড়েছে। এ দর বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) নেই বলে জানিয়েছে ফান্ড কর্তৃপক্ষ। এ অবস্থায় বিনিয়োগকারীদের সতর্ক থাকতে বিশেষ বার্তা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই সূত্রে জানা গেছে, ইউনিটদরের অস্বাভাবিক ঊর্ধ্বগতির কারণ জানতে ফান্ডটির কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। জবাবে ফান্ড কর্তৃপক্ষ জানায়, ইউনিটদর বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তথ্য অনুযায়ী, গত ২২ জুন ফান্ডটির ইউনিটদর ছিল ৮ টাকা ৪০ পয়সা। মাত্র ১২ কার্যদিবসের ব্যবধানে, ৯ জুলাই তা বেড়ে দাঁড়ায় ১১ টাকা ২০ পয়সায়। অর্থাৎ এ সময়ে ইউনিটপ্রতি দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা প্রায় ৩৩ শতাংশ।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ফান্ডটির আর্থিক তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬) ইউনিটপ্রতি মুনাফা হয়েছে ৭৬ পয়সা। তবে এর আগের দুই অর্থবছরে ফান্ডটি ধারাবাহিকভাবে লোকসানে ছিল। ২০২৩-২৪ অর্থবছরে ইউনিটপ্রতি লোকসান ছিল ২ টাকা ৯ পয়সা এবং ২০২৪-২৫ অর্থবছরে লোকসান হয় ১৭ পয়সা।

২০১০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ফান্ডটির পরিশোধিত মূলধন ৬০ কোটি টাকা। সর্বশেষ শেয়ারধারণ সংক্রান্ত তথ্য অনুযায়ী, উদ্যোক্তা ও পরিচালকদের বাইরে সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ফান্ডটির ৭৬ দশমিক ৬৭ শতাংশ ইউনিট।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

ডিএসইর সতর্কবার্তায় বিনিয়োগকারীদের গুজব বা অস্বাভাবিক দর বৃদ্ধির প্রবণতায় প্রভাবিত না হয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মৌলভিত্তি ও প্রকাশিত তথ্য যাচাই করে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শেয়ারবাজার থেকে আরও
বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

১ মাস আগে
তিন সপ্তাহের উত্থান থামল, ডিএসইর বাজার মূলধন কমল ৯ হাজার ৬১৩ কোটি টাকা

তিন সপ্তাহের উত্থান থামল, ডিএসইর বাজার মূলধন কমল ৯ হাজার ৬১৩ কোটি টাকা

১ মাস আগে
স্ক্রিপ নেটিং বাতিলসহ ৬ দফা দাবি বিনিয়োগকারীদের

স্ক্রিপ নেটিং বাতিলসহ ৬ দফা দাবি বিনিয়োগকারীদের

১ মাস আগে
ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ

ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ

১ মাস আগে
সূচকের বড় পতনে কমল লেনদেন, ডিএসইতে দর হারালো ২৪০ কোম্পানি

সূচকের বড় পতনে কমল লেনদেন, ডিএসইতে দর হারালো ২৪০ কোম্পানি

১ মাস আগে
একদিনেই শেয়ার কিনে বিক্রির সুযোগ, ইন্ট্রাডে ট্রেডিং চালুর অনুমোদন

একদিনেই শেয়ার কিনে বিক্রির সুযোগ, ইন্ট্রাডে ট্রেডিং চালুর অনুমোদন

১ মাস আগে