প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়াতে ভিসা সহজ ও জ্বালানি নিরাপত্তার তাগিদ গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন বাধা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালুর উদ্যোগ: আইনমন্ত্রী ভারতের সঙ্গে নতুন ও কার্যকর সম্পর্ক চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাক্‌স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী চীনে প্রশিক্ষণে যাচ্ছে নাইটারের ৮ শিক্ষার্থী দেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ

‘স্বৈরাচারদের জন্য বিশেষ দড়ির মালা প্রস্তুত’, শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তাজুল ইসলাম

বিজ্ঞাপন
‘স্বৈরাচারদের জন্য বিশেষ দড়ির মালা প্রস্তুত’, শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তাজুল ইসলাম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার প্রসঙ্গ টেনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ‘দিল্লি থেকে দিনক্ষণ জানিয়ে দেশে আসার ঘোষণা দেওয়া স্বৈরাচারদের জন্য আমরা বিশেষ দড়ির মালা নিয়ে প্রস্তুত আছি।’ একই অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান, আওয়ামী লীগের বিচার এবং শহীদ পরিবারের পুনর্বাসন নিয়েও বক্তব্য দেন বিভিন্ন বক্তা।

দিল্লি থেকে দিনক্ষণ জানিয়ে দেশে ফেরার ঘোষণা দেওয়া স্বৈরাচারদের জন্য ‘বিশেষ দড়ির মালা’ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

শনিবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বিশেষ ‘অডিও-ভিজ্যুয়াল প্রকাশনা সিরিজ’ অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তাজুল ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত ব্যক্তিরা এখন প্রকাশ্যে দেশে ফেরার তারিখ ঘোষণা করছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সমর্থকদের সক্রিয়তাও বেড়েছে। তার ভাষায়, এমন পরিস্থিতি রাষ্ট্রের ব্যর্থতার বহিঃপ্রকাশ।

তিনি বলেন, “দিল্লি থেকে দিনক্ষণ জানিয়ে দেশে আসার ঘোষণা দেওয়া স্বৈরাচারদের জন্য আমরা বিশেষ দড়ির মালা নিয়ে প্রস্তুত আছি।”

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে বলেন, শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরতে জুলাইভিত্তিক মানসম্মত চলচ্চিত্র নির্মাণ প্রয়োজন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের ঋণ পরিশোধের অন্যতম উপায় হলো জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তোলা। তিনি জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন এবং শহীদ পরিবার ও আহতদের যথাযথ পুনর্বাসনের আহ্বান জানান।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে এবং দলটিকে বিচারের আওতায় আনার প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে প্রয়োজন হলে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং জুলাই শহীদ জাবের ইব্রাহিমের মা রোকেয়া বেগম এমপিসহ বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আইন-বিচার থেকে আরও
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে হরতাল-অবরোধ করা যাবে না

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে হরতাল-অবরোধ করা যাবে না

২ ঘণ্টা আগে
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

৪ ঘণ্টা আগে
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে

৩ দিন আগে
হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে

হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে

৪ দিন আগে
অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো অবৈধ: হাইকোর্ট

অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো অবৈধ: হাইকোর্ট

৪ দিন আগে
পাওনা টাকা পরিশোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট
চেক ডিজঅনারের মামলা

পাওনা টাকা পরিশোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

৪ দিন আগে