প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ঋণখেলাপের দায়ে পদ হারালেন রিহ্যাব সভাপতি ৭ ধাপে ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর ১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬ অক্টোবর মাসে ৩ লাখ ১৬ হাজার টনের বেশি নন-ইউরিয়া সার বরাদ্দ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের বিবৃতি নতুন জ্ঞান সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ গঠনের মাধ্যমে উদ্ভাবনী বাংলাদেশ গড়তে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী নতুন জ্ঞান সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ গঠনের মাধ্যমে উদ্ভাবনী বাংলাদেশ গড়তে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী মঙ্গলবার রাত থেকে কল-কারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ: এলজিআরডি মন্ত্রী

টানা বৃষ্টিতে পানির নিচে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, দুর্ভোগে নেতাকর্মীরা

বিজ্ঞাপন
টানা বৃষ্টিতে পানির নিচে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, দুর্ভোগে নেতাকর্মীরা
রাজধানীতে টানা ভারী বৃষ্টিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়ক তলিয়ে যাওয়ার পাশাপাশি কার্যালয়ের নিচতলাতেও হাঁটুসমান পানি জমেছে। এতে নেতাকর্মী ও সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।

রোববার (১২ জুলাই) সকালে সরেজমিনে দেখা যায়, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের পুরো সড়ক পানিতে ডুবে গেছে। ঘোলাটে ও ময়লাযুক্ত পানিতে রাস্তা ও ফুটপাতের সীমারেখা বোঝা কঠিন হয়ে পড়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

স্থানীয়দের অভিযোগ, টানা ভারী বর্ষণ এবং রাজধানীর দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণেই এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পানিতে তলিয়ে যাওয়ায় রিকশাসহ বিভিন্ন যানবাহনের চলাচল ব্যাহত হচ্ছে। সড়কের দুই পাশের বহুতল ভবন ও দোকানপাটের সামনের অংশেও পানি ঢুকে পড়েছে বা পানির খুব কাছাকাছি অবস্থায় রয়েছে।

এদিকে জলাবদ্ধতার কারণে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরেও পানি প্রবেশ করেছে। এ পরিস্থিতিতে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে রিকশায় চড়ে কার্যালয় ত্যাগ করতে দেখা গেছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

রাজধানীতে টানা বর্ষণের ফলে নয়াপল্টন ছাড়াও বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যা নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ও যান চলাচলে বড় ধরনের প্রভাব ফেলছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের বিবৃতি

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের বিবৃতি

৩ ঘণ্টা আগে
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ছাত্রদলের

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ছাত্রদলের

৬ ঘণ্টা আগে
আসিফ নজরুলকে গ্রেপ্তার করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

আসিফ নজরুলকে গ্রেপ্তার করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

৭ ঘণ্টা আগে
চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

৭ ঘণ্টা আগে
নাসির দক্ষিণে, আসিফ উত্তরে: মেয়র প্রার্থী ঘোষণা নাহিদ ইসলামের

নাসির দক্ষিণে, আসিফ উত্তরে: মেয়র প্রার্থী ঘোষণা নাহিদ ইসলামের

২৩ ঘণ্টা আগে
তারেক রহমানের সফর ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব

তারেক রহমানের সফর ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব

১ দিন আগে