প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান ● নারী স্বাস্থ্য উন্নয়নে শক্তিশালী রেফারেল নেটওয়ার্ক গড়ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● নতুন করে এক লাখ এতিম ও দুস্থ শিশু পাবে সরকারি সহায়তা: সমাজকল্যাণমন্ত্রী ● নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ● মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী ● ভালুকায় ছাদে সৌরবিদ্যুৎ কর্মসূচির উদ্বোধন, আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহে লোডশেডিং কমার আশা মন্ত্রীর ● শিক্ষার্থীরা কেন সরকারি বিদ্যালয় ছেড়ে যাচ্ছে, তা খতিয়ে দেখতে হবে: আসাদুল হাবিব দুলু ● প্রবীণদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার-সমাজ-রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: উপাচার্য তাহমিনা আখতার ● রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু ● ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছায় ‘ট্রান্সজেন্ডার’ বলেছি: শিক্ষামন্ত্রী ●

১৩৬ বছরের ঐতিহাসিক মসজিদে নামাজ বন্ধ, রানওয়ে সম্প্রসারণে প্রবেশে নিষেধাজ্ঞা

বিজ্ঞাপন
১৩৬ বছরের ঐতিহাসিক মসজিদে নামাজ বন্ধ, রানওয়ে সম্প্রসারণে প্রবেশে নিষেধাজ্ঞা
ভারতের পশ্চিমবঙ্গের দমদম বিমানবন্দরের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদে সাময়িকভাবে নামাজ আদায় বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। দ্বিতীয় রানওয়ে সম্প্রসারণ ও বিমান নিরাপত্তার স্বার্থে শনিবার (১২ জুলাই) থেকে সাধারণ মানুষের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।

স্থানীয়ভাবে ‘বাঁকড়া মসজিদ’ নামে পরিচিত এই ঐতিহাসিক মসজিদে এতদিন বিশেষ অনুমতি নিয়ে প্রবেশ করা গেলেও এখন সেই অনুমতিও বাতিল করা হয়েছে। বিমানবন্দরের প্রবেশপথে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে, যাতে অনুমতি ছাড়া কেউ ভেতরে প্রবেশ করতে না পারেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান অবস্থানে মসজিদটি থাকায় দীর্ঘদিন ধরে দ্বিতীয় রানওয়ে সম্প্রসারণের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি বড় উড়োজাহাজের নিরাপদ ওঠানামা এবং প্রধান রানওয়ের সংস্কারের সময় বিকল্প রানওয়ে ব্যবহারের ক্ষেত্রেও এটি প্রতিবন্ধকতা তৈরি করছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এর আগে বিরাটি মোড়ের দিক থেকে বিমানবন্দরের তিন নম্বর ফটক দিয়ে পরিচয়পত্র দেখিয়ে সাধারণ মানুষ প্রবেশ করতেন। এরপর বিমানবন্দরের ভেতরে প্রায় আড়াই কিলোমিটার পথ অতিক্রম করে মসজিদে পৌঁছাতে হতো। তবে নতুন সিদ্ধান্তের ফলে সেই সুযোগও বন্ধ হয়ে গেছে।

দীর্ঘদিন ধরেই মসজিদটি স্থানান্তরের বিষয়ে আলোচনা চলছিল। সম্প্রতি উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসন, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং মসজিদ পরিচালনা কমিটির মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। পরে একটি বিশেষজ্ঞ দল ও বিমানবন্দর নিরাপত্তা কমিটি বিষয়টি পর্যালোচনা করে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

মসজিদ পরিচালনা কমিটি জানিয়েছে, বিমানবন্দরের উন্নয়ন ও নিরাপত্তার প্রয়োজনে তারা কোনো বাধা সৃষ্টি করতে চায় না। তবে স্থানান্তরের ক্ষেত্রে ১৩৬ বছরের ঐতিহাসিক ঐতিহ্য এবং মসজিদের ধর্মীয় মর্যাদা যেন অক্ষুণ্ন থাকে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ মসজিদ কমিটিকে বিমানবন্দরের বাইরে আরও বড় ও আধুনিক একটি নতুন মসজিদ নির্মাণ করে দেওয়ার প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। নতুন স্থানে ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার সব ধরনের সুযোগ থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয়দের কাছে গৌরীপুর জামে মসজিদ শুধু একটি উপাসনালয় নয়, বরং এলাকার ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তাই প্রবেশ বন্ধ ও স্থানান্তরের সিদ্ধান্ত ঘিরে আবেগ তৈরি হলেও অধিকাংশই আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধানের প্রত্যাশা করছেন।

প্রশাসন জানিয়েছে, নতুন মসজিদ নির্মাণ, স্থানান্তরের সময়সূচি এবং ধর্মীয় আনুষ্ঠানিকতা চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে। বর্তমানে এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
আফগান সীমান্তে তালেবান চৌকি ধ্বংস করল পাকিস্তান, নিহত ১

আফগান সীমান্তে তালেবান চৌকি ধ্বংস করল পাকিস্তান, নিহত ১

২ দিন আগে
থাইল্যান্ডে ‘মাটির জ্বরে’ আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু, সতর্কতা জারি

থাইল্যান্ডে ‘মাটির জ্বরে’ আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু, সতর্কতা জারি

৬ দিন আগে
সৌদি ও আমিরাতের সঙ্গে কুশনারের গোপন লেনদেনের দাবি, অভিযোগ অস্বীকার ট্রাম্পের জামাতার

সৌদি ও আমিরাতের সঙ্গে কুশনারের গোপন লেনদেনের দাবি, অভিযোগ অস্বীকার ট্রাম্পের জামাতার

১ সপ্তাহ আগে
ভেনেজুয়েলায় অবাধ নির্বাচনের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

ভেনেজুয়েলায় অবাধ নির্বাচনের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

১ সপ্তাহ আগে
অরুণাচল সীমান্তে চীন-ভারতের মুখোমুখি অবস্থান, আইটিবিপি প্রধানের স্বীকারোক্তি

অরুণাচল সীমান্তে চীন-ভারতের মুখোমুখি অবস্থান, আইটিবিপি প্রধানের স্বীকারোক্তি

১ সপ্তাহ আগে
মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

১ সপ্তাহ আগে