প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়াতে ভিসা সহজ ও জ্বালানি নিরাপত্তার তাগিদ গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন বাধা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালুর উদ্যোগ: আইনমন্ত্রী ভারতের সঙ্গে নতুন ও কার্যকর সম্পর্ক চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাক্‌স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী চীনে প্রশিক্ষণে যাচ্ছে নাইটারের ৮ শিক্ষার্থী দেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ

সূরা মুলকের তাফসির করলেন জামায়াত আমির, মুগ্ধ হয়ে শুনল সংসদ

বিজ্ঞাপন
সূরা মুলকের তাফসির করলেন জামায়াত আমির, মুগ্ধ হয়ে শুনল সংসদ
জাতীয় সংসদে পবিত্র কোরআনের সূরা আল-মুলকের দ্বিতীয় আয়াত তেলাওয়াত করে এর তাফসির তুলে ধরেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১২ জুলাই) সংসদে দেওয়া তার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন উপস্থিত সংসদ সদস্যরা।

বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ তাআলাই মানুষকে জীবন ও মৃত্যু দান করেছেন। আয়াতে জীবনের আগে মৃত্যুর কথা উল্লেখ করে তিনি মানুষের পার্থিব জীবনকে একটি পরীক্ষা হিসেবে তুলে ধরেছেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তিনি বলেন, পৃথিবীতে মানুষের অবস্থান সাময়িক। এই জীবনের মূল উদ্দেশ্য হলো পরীক্ষা, যেখানে আল্লাহ দেখবেন কে উত্তম চরিত্র ও সর্বোত্তম আমলের অধিকারী।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সূরা মুলকের এই আয়াতের ব্যাখ্যায় তিনি আল্লাহর দুটি গুণের কথাও উল্লেখ করেন। তার ভাষ্য, আল্লাহ ‘আল-আজিজ’ অর্থাৎ সর্বশক্তিমান, যারা তাঁর অবাধ্য হয় তাদের বিষয়ে তিনি কঠোর। একই সঙ্গে তিনি ‘আল-গাফুর’ বা পরম ক্ষমাশীল; যারা তাঁর আনুগত্য করে, তাদের তিনি ক্ষমা ও দয়া করেন।

জামায়াত আমির আরও বলেন, মানুষকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করা হয়নি। বরং সৎকর্ম ও উত্তম চরিত্রের মাধ্যমে জীবনের পরীক্ষায় সফল হওয়াই মানুষের দায়িত্ব।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বক্তব্যের একপর্যায়ে তিনি একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, “মানুষের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম, যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে।” তাঁর মতে, মানবকল্যাণে নিজেকে নিয়োজিত রাখাই ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি

২১ ঘণ্টা আগে
ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ

ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ

২১ ঘণ্টা আগে
দেশের মানুষ ভালো নেই, সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না: জামায়াত আমির

দেশের মানুষ ভালো নেই, সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না: জামায়াত আমির

১ দিন আগে
ধুনটে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত জামায়াত আমিরের

ধুনটে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত জামায়াত আমিরের

১ দিন আগে
লাইফ সাপোর্টে থাকা মেঘমল্লারের শারীরিক অবস্থার উন্নতি

লাইফ সাপোর্টে থাকা মেঘমল্লারের শারীরিক অবস্থার উন্নতি

২ দিন আগে
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে শফিকুর রহমানসহ ৯ সদস্য

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে শফিকুর রহমানসহ ৯ সদস্য

২ দিন আগে