প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালুর উদ্যোগ: আইনমন্ত্রী ভারতের সঙ্গে নতুন ও কার্যকর সম্পর্ক চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাক্‌স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী চীনে প্রশিক্ষণে যাচ্ছে নাইটারের ৮ শিক্ষার্থী দেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ স্বাস্থ্যসেবার উদ্ভাবন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জোবাইদা রহমান হাইকোর্টের আদেশের বিরুদ্ধে হরতাল-অবরোধ করা যাবে না পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের তিন সিনেটরের বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব: ট্রাম্প

বিজ্ঞাপন
ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব: ট্রাম্প
সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও নতুন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো এখনো সম্ভব বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার (১৩ জুলাই) হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ট্রাম্প বলেন, ‘মাত্র দুই দিন আগেও আমাদের সঙ্গে তাদের একটি চুক্তি হয়েছিল। পরে তারা জানায়, তারা এখনই সেটি করতে পারছে না এবং আরও আলোচনা প্রয়োজন।’

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সাম্প্রতিক সময়ে যুদ্ধবিরতি ভেঙে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েক দফা হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা ও বন্দরসংক্রান্ত অবরোধ কার্যকরের ঘোষণা দিয়েছে।

এদিকে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালির নিরাপত্তার দায়িত্ব যুক্তরাষ্ট্র নেওয়ার কথাও জানান ট্রাম্প।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করব, সম্ভব হলে পরিচালনাও করব। আমরা এর অভিভাবক হব এবং এ দায়িত্ব পালনের জন্য আমাদের অর্থ দেওয়া উচিত।’

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তার দাবি, হরমুজ প্রণালি ব্যবহারকারী দেশগুলোর অনেকেই অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। তাই যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সেবা বিনা মূল্যে প্রত্যাশা করা উচিত নয় এবং এ দায়িত্ব পালনের জন্য যুক্তরাষ্ট্রের যথাযথ পারিশ্রমিক পাওয়া উচিত।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত

মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত

২০ ঘণ্টা আগে
ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ

ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ

২০ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে যুদ্ধে কোনো অনুশোচনা নেই: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধে কোনো অনুশোচনা নেই: ট্রাম্প

২ দিন আগে
ভোট না দিলে ‘জাহান্নামে যাবেন’, সমর্থকদের ট্রাম্প

ভোট না দিলে ‘জাহান্নামে যাবেন’, সমর্থকদের ট্রাম্প

২ দিন আগে
বিশ্ববাজারে ১০৮ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে ১০৮ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

২ দিন আগে
লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ

লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ

৪ দিন আগে