প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি নিয়ে বিশেষ কমিটিতে বিস্তারিত আলোচনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ● সংসদের আগামী অধিবেশনে আসছে না সংবিধান সংশোধনের প্রস্তাব ● গাজীপুরের যানজট নিরসনে ১০০ বছরের মহাপরিকল্পনার দাবি, বিআরটি নিয়ে পর্যালোচনার আহ্বান ● গণভোটের রায় মেনে নিলে অনেক সমস্যার সমাধান হতো: ডা. শফিকুর রহমান ● চাঁদাবাজি মোকাবিলায় আসছে নতুন আইন, অভিযোগ ছাড়াই মামলা করতে পারবে পুলিশ ● থাইল্যান্ডে ‘মাটির জ্বরে’ আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু, সতর্কতা জারি ● বিএনপির সাংগঠনিক সংস্কার চেয়ে শাহজালালের মাজারের দানবাক্সে চিঠি ● এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি, নিজেকে ‘বিএনপি নেতা’ বললেন ইউএনও ● শেখ হাসিনা দেশে ফিরে আসুক, দেশের মানুষ তার বিচার দেখতে চায়: মীর শাহে আলম ● রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি ●

২০২৬ বিশ্বকাপে গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে এগিয়ে কে?

বিজ্ঞাপন
২০২৬ বিশ্বকাপে গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে এগিয়ে কে?
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা। শিরোপার পাশাপাশি টুর্নামেন্টের সেরা গোলরক্ষককে দেওয়া ‘গোল্ডেন গ্লাভস’ পুরস্কার নিয়েও চলছে জোর আলোচনা। এ লড়াইয়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন স্পেনের উনাই সিমন ও আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়েছেন উনাই সিমন। সাত ম্যাচে মাত্র একটি গোল হজম করে ছয়টি ক্লিন শিট রেখেছেন তিনি। সেমিফাইনালে ফ্রান্সকে গোলশূন্য রাখার মাধ্যমে এক আসরে সর্বোচ্চ ছয়টি ক্লিন শিটের নতুন বিশ্বকাপ রেকর্ডও গড়েছেন স্প্যানিশ এই গোলরক্ষক। একই সঙ্গে স্পেনও এক বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ ছয়টি ক্লিন শিটের কীর্তি গড়ে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

অন্যদিকে, আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এমিলিয়ানো মার্তিনেজ। গুরুত্বপূর্ণ সময়ে একের পর এক সেভ করে দলের আস্থার প্রতীক হয়ে উঠেছেন তিনি। তবে রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দে, রাউন্ড অব ১৬-তে মিশর এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মিলিয়ে পাঁচটি গোল হজম করেছেন মার্তিনেজ। ফলে ফাইনালে তার পারফরম্যান্সই গোল্ডেন গ্লাভস জয়ের সম্ভাবনায় বড় প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ফ্রান্সের মাইক মাইনিয়ঁও পুরো টুর্নামেন্টে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। গুরুত্বপূর্ণ সময়ে তার একাধিক সেভ ফ্রান্সকে এগিয়ে নিতে সহায়তা করেছে। বল পায়ে খেলার দক্ষতা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং রক্ষণভাগকে সংগঠিত রাখার সামর্থ্যের জন্যও প্রশংসিত হয়েছেন তিনি। তবে দল সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ায় তার সম্ভাবনা অনেকটাই কমে গেছে।

ইংল্যান্ডের জর্ডান পিকফোর্ডও অভিজ্ঞতার ছাপ রেখে একাধিক গুরুত্বপূর্ণ সেভ করেছেন এবং রক্ষণভাগকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু ইংল্যান্ড ফাইনালে উঠতে না পারায় গোল্ডেন গ্লাভস জয়ের দৌড়ে তিনিও অনেকটা পিছিয়ে পড়েছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

গোল্ডেন গ্লাভস নির্বাচনে শুধু গোল হজমের সংখ্যা নয়, ক্লিন শিট, গুরুত্বপূর্ণ সেভ, বড় ম্যাচে প্রভাব এবং পুরো টুর্নামেন্টে গোলরক্ষকের সামগ্রিক অবদান বিবেচনায় নেওয়া হয়। তাই স্পেন-আর্জেন্টিনা ফাইনালে উনাই সিমন ও এমিলিয়ানো মার্তিনেজের পারফরম্যান্সই শেষ পর্যন্ত নির্ধারণ করতে পারে মর্যাদাপূর্ণ এই পুরস্কারের ভাগ্য।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ফুটবল থেকে আরও
কোচের সঙ্গে দ্বন্দ্ব: এক মাস নিষিদ্ধ ও জরিমানা গুনলেন রোনালদো

কোচের সঙ্গে দ্বন্দ্ব: এক মাস নিষিদ্ধ ও জরিমানা গুনলেন রোনালদো

৪ দিন আগে
বিদায় লিওনেল মেসি, শেষ ম্যাচে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়

বিদায় লিওনেল মেসি, শেষ ম্যাচে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়

২ সপ্তাহ আগে
‘শেষ ম্যাচের আগে’ দেশে ফিরলেন মেসি

‘শেষ ম্যাচের আগে’ দেশে ফিরলেন মেসি

৩ সপ্তাহ আগে
নতুন অধিনায়ক পেল আর্জেন্টিনা

নতুন অধিনায়ক পেল আর্জেন্টিনা

৪ সপ্তাহ আগে
নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার

নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার

৪ সপ্তাহ আগে
নারী ক্রীড়াবিদদের বিকাশে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস

নারী ক্রীড়াবিদদের বিকাশে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস

১ মাস আগে