প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি নিয়ে বিশেষ কমিটিতে বিস্তারিত আলোচনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ● সংসদের আগামী অধিবেশনে আসছে না সংবিধান সংশোধনের প্রস্তাব ● গাজীপুরের যানজট নিরসনে ১০০ বছরের মহাপরিকল্পনার দাবি, বিআরটি নিয়ে পর্যালোচনার আহ্বান ● গণভোটের রায় মেনে নিলে অনেক সমস্যার সমাধান হতো: ডা. শফিকুর রহমান ● চাঁদাবাজি মোকাবিলায় আসছে নতুন আইন, অভিযোগ ছাড়াই মামলা করতে পারবে পুলিশ ● থাইল্যান্ডে ‘মাটির জ্বরে’ আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু, সতর্কতা জারি ● বিএনপির সাংগঠনিক সংস্কার চেয়ে শাহজালালের মাজারের দানবাক্সে চিঠি ● এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি, নিজেকে ‘বিএনপি নেতা’ বললেন ইউএনও ● শেখ হাসিনা দেশে ফিরে আসুক, দেশের মানুষ তার বিচার দেখতে চায়: মীর শাহে আলম ● রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি ●

বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন? জেনে নিন সঠিক নিয়ম

বিজ্ঞাপন
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন? জেনে নিন সঠিক নিয়ম
বুফে রেস্তোরাঁয় একসঙ্গে নানা ধরনের খাবার সাজানো থাকায় অনেকেই বুঝে উঠতে পারেন না কোনটি আগে এবং কোনটি পরে খাবেন। অথচ সঠিক ক্রমে খাবার গ্রহণ করলে খাবারের স্বাদ যেমন ভালোভাবে উপভোগ করা যায়, তেমনি হজমেও সুবিধা হয়। পাশাপাশি কিছু সাধারণ শিষ্টাচার মেনে চললে বুফে অভিজ্ঞতাও হয়ে ওঠে আরও আনন্দদায়ক।

শুরুতেই পুরো বুফে ঘুরে দেখুন

খাবার নেওয়ার আগে পুরো বুফে কাউন্টার একবার ঘুরে দেখে নিন। কোন কোন খাবার রয়েছে, কোনটি খেতে চান, তা আগে ঠিক করে নিলে অপ্রয়োজনীয়ভাবে প্লেট ভরে ফেলার সম্ভাবনা কমে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

খাবার গ্রহণের সঠিক ক্রম

বুফেতে সাধারণত হালকা খাবার দিয়ে শুরু করাই ভালো। প্রথমে সালাদ, স্যুপ, সুশি, চিংড়ি, স্মোকড স্যামন বা অন্যান্য অ্যাপেটাইজার নিতে পারেন। এরপর ধাপে ধাপে মূল খাবারে যান। মেইন কোর্সে ভাত, পোলাও, পাস্তা, মাংস, মাছ বা অন্যান্য পছন্দের খাবার পরিমিত পরিমাণে নিন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সবশেষে ডেজার্ট হিসেবে কেক, পুডিং, আইসক্রিম, ফল বা অন্যান্য মিষ্টান্ন দিয়ে খাবার শেষ করতে পারেন।

পানীয় বাছাইয়ে সচেতন থাকুন

অনেক বুফে রেস্তোরাঁয় জুস বা সফট ড্রিংকস আলাদাভাবে মূল্য পরিশোধ করে নিতে হয়। তাই পানীয় নেওয়ার আগে এটি বুফে প্যাকেজের অন্তর্ভুক্ত কি না জেনে নেওয়া ভালো। প্রয়োজন ও পছন্দ অনুযায়ী পানীয় নির্বাচন করুন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বুফে শিষ্টাচার মেনে চলুন

লাইন মেনে চলুন: খাবার নেওয়ার সময় সবসময় সারিতে দাঁড়ান। অন্যকে অতিক্রম করে সামনে যাওয়ার চেষ্টা করবেন না।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

একবারে বেশি খাবার নেবেন না: প্রথমবার অল্প করে নিন। ভালো লাগলে পরে আবার নিতে পারবেন। এতে খাবারের অপচয় কম হবে।

কাউন্টারের সামনে দাঁড়িয়ে খাবেন না: খাবার নিয়ে নিজের টেবিলে ফিরে বসে খাওয়া ভদ্রতার অংশ।

প্রতিবার নতুন প্লেট ব্যবহার করুন: নতুন করে খাবার নিতে গেলে পরিষ্কার প্লেট ব্যবহার করুন। ব্যবহৃত প্লেটে আবার খাবার নেওয়া অনেক বুফেতেই নিরুৎসাহিত করা হয়।

খাবারের অপচয় এড়িয়ে চলুন

শুধু যতটুকু খেতে পারবেন, ততটুকুই নিন। বুফেতে খাবারের বৈচিত্র্য উপভোগ করার অর্থ প্লেট ভরে ফেলা নয়। পরিমিতভাবে খাবার নিলে অপচয়ও কম হয় এবং অন্য অতিথিরাও স্বাচ্ছন্দ্যে খাবার উপভোগ করতে পারেন।

সঠিক নিয়ম ও শিষ্টাচার মেনে বুফেতে খাবার গ্রহণ করলে শুধু খাবারের স্বাদই নয়, নিজের রুচি, সচেতনতা ও সামাজিক আচরণেরও সুন্দর পরিচয় দেওয়া যায়।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
খাবার থেকে আরও
চিরতার সম্ভাব্য উপকারিতা কী, কীভাবে খাবেন

চিরতার সম্ভাব্য উপকারিতা কী, কীভাবে খাবেন

১ মাস আগে
খালি পেটে কাঁচা রসুন খাওয়ার ৫ উপকারিতা, যা জানলে অবাক হবেন

খালি পেটে কাঁচা রসুন খাওয়ার ৫ উপকারিতা, যা জানলে অবাক হবেন

৩ মাস আগে
পুষ্টিগুণে ভরপুর কাঁঠালের বিচি, জানুন এর স্বাস্থ্য উপকারিতা

পুষ্টিগুণে ভরপুর কাঁঠালের বিচি, জানুন এর স্বাস্থ্য উপকারিতা

৩ মাস আগে
তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি নিয়ে বিশেষ কমিটিতে বিস্তারিত আলোচনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি নিয়ে বিশেষ কমিটিতে বিস্তারিত আলোচনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০ ঘণ্টা আগে
সংসদের আগামী অধিবেশনে আসছে না সংবিধান সংশোধনের প্রস্তাব

সংসদের আগামী অধিবেশনে আসছে না সংবিধান সংশোধনের প্রস্তাব

১০ ঘণ্টা আগে
গাজীপুরের যানজট নিরসনে ১০০ বছরের মহাপরিকল্পনার দাবি, বিআরটি নিয়ে পর্যালোচনার আহ্বান

গাজীপুরের যানজট নিরসনে ১০০ বছরের মহাপরিকল্পনার দাবি, বিআরটি নিয়ে পর্যালোচনার আহ্বান

১০ ঘণ্টা আগে