প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ ঢাকাকে আন্তর্জাতিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী ২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী সাড়ে ১০ হাজার কোটি টাকার চার লেন প্রকল্প ফাইনাল স্টেজে

মেডিকেল বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও অপসারণের নির্দেশ ডিএনসিসি প্রশাসকের

বিজ্ঞাপন
মেডিকেল বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও অপসারণের নির্দেশ ডিএনসিসি প্রশাসকের
হাসপাতালের মেডিকেল বর্জ্য যথাযথভাবে সংরক্ষণ ও অপসারণের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে, অন্যথায় অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর শেওড়াপাড়ায় গ্রীন স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ডিএনসিসি প্রশাসক বলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে মেডিকেল বর্জ্য সংরক্ষণ ও অপসারণের নির্ধারিত নিয়ম কঠোরভাবে অনুসরণ করতে হবে। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। তবে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি আরও বলেন, হাসপাতালে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। কেউ এমন কর্মকাণ্ডে জড়িত থাকলে ডিএনসিসি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

মো. শফিকুল ইসলাম খান বলেন, গ্রীন স্পেশালাইজড হাসপাতালে দক্ষ চিকিৎসক রয়েছেন। প্রয়োজনে চিকিৎসাসেবার মান উন্নয়নে ডিএনসিসিও সহযোগিতা করবে। হাসপাতালকে সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে পরিচালনা করতে হবে এবং এলাকার মানুষ যেন সুষ্ঠু পরিবেশে মানসম্মত ও দ্রুত চিকিৎসাসেবা পান, সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি বলেন, দল-মত নির্বিশেষে সব নাগরিকের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। সঠিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগীদের দ্রুত ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজধানী থেকে আরও
ধানমন্ডিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন

ধানমন্ডিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন

১৯ ঘণ্টা আগে
রাজধানীর ভাড়া বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার

রাজধানীর ভাড়া বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার

২১ ঘণ্টা আগে
রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী

রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী

১ দিন আগে
রাজধানীর কাজলায় যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কাজলায় যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

১ দিন আগে
মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর

৩ দিন আগে
৫ বছরের মধ্যে কামরাঙ্গীরচর সুন্দর শহরে রূপান্তরের আশা ডিএসসিসি প্রশাসকের

৫ বছরের মধ্যে কামরাঙ্গীরচর সুন্দর শহরে রূপান্তরের আশা ডিএসসিসি প্রশাসকের

৪ দিন আগে