প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে টিকে থাকতে রফতানি বহুমুখীকরণে বাংলাদেশের জোর উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে সরকারের ১৩ দফা পদক্ষেপ মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত ঢাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ বিএনপি সরকারের সময়কার ঘটনায় আমার বিরুদ্ধে অনুসন্ধান কেন, প্রশ্ন আসিফের

সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে পাবনায় ৩৭ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

বিজ্ঞাপন
সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে পাবনায় ৩৭ জনের বিরুদ্ধে পুলিশের মামলা
নির্বাচিত সরকারকে উৎখাতের উদ্দেশ্যে গোপন বৈঠক ও নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে পাবনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) পারভেজ আখতার বাদী হয়ে পাবনা সদর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলাটি (নং-৩৬) দায়ের করেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম (৩৮), সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত (২৭), বর্তমান সভাপতি যুবায়ের বিশ্বাস অন্তু (৩২) এবং সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ওরফে রাভা (২৮)।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পাবনা সদর থানা সূত্রে জানা গেছে, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, অবৈধ সমাবেশ এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলাটি করা হয়েছে। এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা পলাতক আসামিদের গ্রেপ্তারে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৬ জুলাই রাত ১২টা ১০ মিনিটের দিকে পাবনা পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের শালগাড়িয়া সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এবং মালিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী গোপন বৈঠকে মিলিত হন। সেখানে তারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের উদ্দেশ্যে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টা ২৫ মিনিটে সদর হাসপাতাল সড়কের জাকিরের মোড় এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও ইটের টুকরা ফেলে মোটরসাইকেলযোগে এবং দৌড়ে পালিয়ে যান।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

অভিযানের পর ঘটনাস্থল তল্লাশি করে একটি চাইনিজ কুড়াল, তিনটি লোহার রড, তিনটি বাঁশের লাঠি এবং ২০টি ইটের টুকরা জব্দ করা হয়। স্থানীয় দুই সাক্ষীর উপস্থিতিতে এসব আলামত জব্দ তালিকাভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানায়, অভিযুক্তরা পলাতক থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৬ ঘণ্টা আগে
মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১১ ঘণ্টা আগে
আটঘরিয়ায় তমা হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা আদম আলীকে গুলি করে হত্যা

আটঘরিয়ায় তমা হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা আদম আলীকে গুলি করে হত্যা

২ দিন আগে
ধর্ম-বর্ণের ভেদাভেদ নয়, বড় পরিচয় আমরা বাংলাদেশি: খাদ্যমন্ত্রী

ধর্ম-বর্ণের ভেদাভেদ নয়, বড় পরিচয় আমরা বাংলাদেশি: খাদ্যমন্ত্রী

৩ দিন আগে
শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদেরও দায়িত্বশীল হতে হবে: এমপি সরওয়ার

শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদেরও দায়িত্বশীল হতে হবে: এমপি সরওয়ার

৩ দিন আগে
হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

৩ দিন আগে