প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে টিকে থাকতে রফতানি বহুমুখীকরণে বাংলাদেশের জোর উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে সরকারের ১৩ দফা পদক্ষেপ মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত ঢাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ বিএনপি সরকারের সময়কার ঘটনায় আমার বিরুদ্ধে অনুসন্ধান কেন, প্রশ্ন আসিফের

ইতালিতে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলার ভিডিও ভাইরাল

বিজ্ঞাপন
ইতালিতে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলার ভিডিও ভাইরাল
অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশের পর ঘটনাটি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে ইতালির রাজধানী রোমের তরপিনাতারা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ইতালি সফরে যান বনি আমিন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি বনি আমিনকে ঘিরে ধরে তার সঙ্গে ধস্তাধস্তি করছেন। একপর্যায়ে তিনি সেখান থেকে দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করলে কয়েকজন তাকে ধাওয়া করেন। পরে রাস্তার পাশে পার্ক করা একটি গাড়ির সামনে তাকে ফেলে মারধরের দৃশ্যও ভিডিওতে দেখা যায়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ভিডিওতে কয়েকজনকে বাংলা ভাষায় চিৎকার ও গালাগাল করতে শোনা যায়। একই সঙ্গে হামলার সময় বনি আমিনকে উদ্দেশ্য করে বিভিন্ন মন্তব্যও করতে দেখা যায়।

তবে হামলার প্রকৃত কারণ, হামলাকারীদের পরিচয় কিংবা ঘটনার পেছনের প্রেক্ষাপট সম্পর্কে এখনো ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের দাবি প্রচার করা হলেও সেগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

বনি আমিনের জন্ম নোয়াখালীর হাতিয়া উপজেলায়। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় বসবাস করেন। বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করে ভিডিও নির্মাণের পাশাপাশি সামাজিক ও সমসাময়িক বিভিন্ন বিষয়েও নিয়মিত কনটেন্ট প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার উল্লেখযোগ্য সংখ্যক অনুসারী রয়েছে।

এদিকে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এর নিন্দা জানিয়েছেন। হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রবাস থেকে আরও
দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

১ সপ্তাহ আগে
১৪ দেশে এনআইডি পেয়েছেন ৫৪ হাজারের বেশি প্রবাসী

১৪ দেশে এনআইডি পেয়েছেন ৫৪ হাজারের বেশি প্রবাসী

১ সপ্তাহ আগে
মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য সরকারের জরুরি সতর্কবার্তা

মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য সরকারের জরুরি সতর্কবার্তা

১ সপ্তাহ আগে
বিদেশি কর্মী নিয়োগে ৮ ধাপের প্রক্রিয়া জানাল মালয়েশিয়া

বিদেশি কর্মী নিয়োগে ৮ ধাপের প্রক্রিয়া জানাল মালয়েশিয়া

২ সপ্তাহ আগে
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বাংলাদেশের ২৫ রিক্রুটিং এজেন্সির তালিকা

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বাংলাদেশের ২৫ রিক্রুটিং এজেন্সির তালিকা

২ সপ্তাহ আগে
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা নিয়ে কঠোর সতর্কতা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা নিয়ে কঠোর সতর্কতা

২ সপ্তাহ আগে