সর্বশেষ
বিশ্বব্যাপী আওয়ামী লীগ প্রতিরোধের ডাক বনি আমিনের বাংলাদেশের অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : খন্দকার আব্দুল মুক্তাদির পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, অসুস্থ হয়ে হাসপাতালে নবীন শিক্ষার্থী নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত বিয়ে করলেন ইউটিউব তারকা ‘মিস্টার বিস্ট’, পাত্রী কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়েসেন ১৫ বছর পর এনআইডি নবায়ন বাধ্যতামূলক করতে চায় ইসি হবিগঞ্জের হত্যা চেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন দেশের সব মাদ্রাসায় ৪টি ফুটবল দল গঠনের নির্দেশ, ৩০ জুলাইয়ের মধ্যে তথ্য পাঠাতে হবে জুলাই-সেপ্টেম্বরে ই-রিটার্ন জমা দিলে মিলবে ৫% কর প্রণোদনা: এনবিআর পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ, ৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ

বিয়ে করলেন ইউটিউব তারকা ‘মিস্টার বিস্ট’, পাত্রী কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়েসেন

বিয়ে করলেন ইউটিউব তারকা ‘মিস্টার বিস্ট’, পাত্রী কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়েসেন
বিশ্বখ্যাত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর জিমি ডোনাল্ডসন, যিনি ‘মিস্টার বিস্ট’ নামে পরিচিত, দীর্ঘদিনের প্রেমিকা থিয়া বয়েসেনকে বিয়ে করেছেন। কোটি কোটি ডলারের বিশাল বাজেটের ভিডিও নির্মাণের জন্য পরিচিত হলেও নিজের বিয়ের আয়োজন রেখেছেন একেবারেই ব্যক্তিগত ও সাদামাটা।

মঙ্গলবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে মিস্টার বিস্ট লিখেছেন, “আমি মিসেস বিস্টকে খুঁজে পেয়েছি এবং এটিই ছিল আমার জীবনের সেরা দিন।”

২৮ বছর বয়সী এই ইউটিউবারের বিয়েতে উপস্থিত ছিলেন শুধু দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েকজন স্বজন ও বন্ধু। কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান বা বড় আয়োজন ছাড়াই নিরিবিলি পরিবেশে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।

বিয়ের অনুষ্ঠানে থিয়া বয়েসেন পরেছিলেন আইভরি ও নুড রঙের ফুল ও লেসের নকশায় তৈরি একটি গাউন। অন্যদিকে মিস্টার বিস্টের পরনে ছিল সাদা টাক্সেডো জ্যাকেট, সাদা শার্ট, কালো ট্রাউজার এবং কালো বো-টাই।

জানা যায়, দক্ষিণ আফ্রিকায় এক অভিন্ন বন্ধুর মাধ্যমে প্রথম পরিচয় হয় জিমি ডোনাল্ডসন ও থিয়া বয়েসেনের। পরে থিয়ার লেখা বই The Marked Children পড়ার আগ্রহ প্রকাশ করে সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ যোগাযোগ করেন মিস্টার বিস্ট। সেখান থেকেই ধীরে ধীরে তাদের সম্পর্কের সূচনা।

সম্পর্কের এক বছর পূর্ণ হওয়ার পর থিয়াকে বিয়ের প্রস্তাব দেন জিমি। তবে এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ‘হিউম্যান কগনিটিভ নিউরোসাইকোলজি’ বিষয়ে থিয়ার স্নাতকোত্তর সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা বিয়ের সিদ্ধান্ত স্থগিত রাখেন। ২০২৪ সালের ডিসেম্বরে তাদের বাগদান সম্পন্ন হয়।

অনেকের ধারণা ছিল, মিস্টার বিস্ট হয়তো তার স্বভাবসুলভ জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ের প্রস্তাব বা বিয়ে সম্পন্ন করবেন। তবে শুরু থেকেই তিনি এই বিশেষ মুহূর্তটি ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন।

এর আগে থিয়া বয়েসেনও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, আনুষ্ঠানিক বিয়ের অনেক আগেই তারা মানসিকভাবে নিজেদের জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেছিলেন। ভবিষ্যৎ জীবন, পরিবার ও সন্তান নিয়ে তাদের দীর্ঘ আলোচনা আগেই সম্পন্ন হয়েছিল। তার ভাষায়, বিয়ের অনুষ্ঠানটি ছিল মূলত তাদের সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
বিনোদন থেকে আরও
আমাকে কেউ খারাপ প্রস্তাব দেয়নি, সাহসও পায়নি: শবনম ফারিয়া

আমাকে কেউ খারাপ প্রস্তাব দেয়নি, সাহসও পায়নি: শবনম ফারিয়া

১ সপ্তাহ আগে
গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন পরীমনি, রাষ্ট্রের কাছে চাইলেন জবাব

গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন পরীমনি, রাষ্ট্রের কাছে চাইলেন জবাব

১ সপ্তাহ আগে
মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়: পূর্ণিমা

মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়: পূর্ণিমা

২ সপ্তাহ আগে
আমার লাশ যেন এফডিসিতে নেওয়া না হয় - শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ক্ষুব্ধ রোজিনা

আমার লাশ যেন এফডিসিতে নেওয়া না হয় - শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ক্ষুব্ধ রোজিনা

২ সপ্তাহ আগে
গোপনে বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি, তারকাদের মিলনমেলায় জমকালো আয়োজন

গোপনে বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি, তারকাদের মিলনমেলায় জমকালো আয়োজন

২ সপ্তাহ আগে
সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন

সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

২ সপ্তাহ আগে