প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ ঢাকাকে আন্তর্জাতিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী ২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী সাড়ে ১০ হাজার কোটি টাকার চার লেন প্রকল্প ফাইনাল স্টেজে

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে যোগ, ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ মেঘমল্লার বসু

বিজ্ঞাপন
নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে যোগ, ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ মেঘমল্লার বসু
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাঈন আহমেদ। এছাড়া সাংগঠনিক বাস্তবতার কারণে কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাজিফা জান্নাতকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঈন আহমেদ ও মেঘমল্লার বসুর জমা দেওয়া পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদ গ্রহণ করেছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারা একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈততা বা স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) তৈরি হতে পারে। এ কারণে তারা স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ছাত্র ইউনিয়ন জানায়, তাদের পদত্যাগের কারণ ও রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটি পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। একই প্রেক্ষাপট ও সাংগঠনিক নীতির আলোকে কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাজিফা জান্নাতকেও সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সংগঠনটির ভাষ্য, আদর্শিক অবস্থান ও সাংগঠনিক স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই ব্যক্তির একাধিক রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী পর্যায়ে দায়িত্ব পালন ছাত্র ইউনিয়নের সাংগঠনিক নীতির পরিপন্থী।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদায়ী নেতাদের সাংগঠনিক অবদানকে ছাত্র ইউনিয়ন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এবং তাদের ভবিষ্যৎ রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের সাফল্য কামনা করছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

একই সঙ্গে সংগঠনটি শিক্ষার অধিকার, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র, সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম এবং বৈষম্যহীন সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে পূর্বের মতোই দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি

৮ ঘণ্টা আগে
ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ

ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ

৮ ঘণ্টা আগে
দেশের মানুষ ভালো নেই, সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না: জামায়াত আমির

দেশের মানুষ ভালো নেই, সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না: জামায়াত আমির

১৩ ঘণ্টা আগে
ধুনটে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত জামায়াত আমিরের

ধুনটে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত জামায়াত আমিরের

১৪ ঘণ্টা আগে
লাইফ সাপোর্টে থাকা মেঘমল্লারের শারীরিক অবস্থার উন্নতি

লাইফ সাপোর্টে থাকা মেঘমল্লারের শারীরিক অবস্থার উন্নতি

১ দিন আগে
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে শফিকুর রহমানসহ ৯ সদস্য

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে শফিকুর রহমানসহ ৯ সদস্য

২ দিন আগে