প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে টিকে থাকতে রফতানি বহুমুখীকরণে বাংলাদেশের জোর উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে সরকারের ১৩ দফা পদক্ষেপ মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত ঢাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ বিএনপি সরকারের সময়কার ঘটনায় আমার বিরুদ্ধে অনুসন্ধান কেন, প্রশ্ন আসিফের

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী তাং ওয়েই

বিজ্ঞাপন
৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী তাং ওয়েই
চীনের জনপ্রিয় অভিনেত্রী তাং ওয়েই ৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার নির্মাতা কিম তে-ইয়ংয়ের সঙ্গে সংসারে এবার এসেছে এক পুত্রসন্তান। সুখবরটি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই অভিনেত্রী।

গত বুধবার উইচ্যাট মোমেন্টসে একটি ছবি প্রকাশ করেন তাং ওয়েই। ছবিতে পরিবারের সদস্যদের হাত এবং একটি খেলনা ঘোড়া দেখা যায়। পোস্টের ক্যাপশনে প্রথম কন্যা সামারের কথা উল্লেখ করে তিনি লেখেন, “এখন আমাদের চার সদস্যের পরিবারের নতুন যাত্রা শুরু হলো।”

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তাং ওয়েইয়ের মুখপাত্রও জানিয়েছেন, এটি তাং ওয়েই ও দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র পরিচালক কিম তে-ইয়ং দম্পতির দ্বিতীয় সন্তান। খবর প্রকাশের পর থেকেই চীন, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এর আগে কয়েক মাস ধরেই তাং ওয়েইয়ের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন চলছিল। চলতি বছরের এপ্রিলে সাংহাইয়ে একটি বিলাসবহুল ব্র্যান্ডের অনুষ্ঠানে বেবি বাম্পসহ তাকে দেখা যায়। পরে স্বামী কিম তে-ইয়ং ও মেয়ে সামারের সঙ্গে পারিবারিক ছবি প্রকাশ করে দ্বিতীয় সন্তানের আগমনের খবর নিশ্চিত করেন তিনি। তখন তিনি লিখেছিলেন, “আমরা খুবই আনন্দিত। আমাদের পরিবারে নতুন একজন সদস্য যোগ দিতে যাচ্ছে।”

১৯৭৯ সালে চীনে জন্ম নেওয়া তাং ওয়েই অভিনয়ে অভিষেক করেন ২০০৪ সালে। তবে আন্তর্জাতিক পরিচিতি পান ২০১০ সালের ‘লেট অটাম’ চলচ্চিত্রের মাধ্যমে। এই ছবির শুটিংয়েই পরিচালক কিম তে-ইয়ংয়ের সঙ্গে তার পরিচয়, যা পরে প্রেম এবং ২০১৪ সালে বিয়েতে রূপ নেয়। ২০১৬ সালে জন্ম নেয় তাদের প্রথম কন্যাসন্তান সামার। প্রায় এক দশক পর এবার তাদের পরিবারে যোগ হলো দ্বিতীয় সন্তান।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তাং ওয়েই ‘লাস্ট, কশন’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনায় আসেন। একসময় ওই চলচ্চিত্রে সাহসী চরিত্রে অভিনয়ের কারণে চীনে বিতর্কেরও মুখে পড়তে হয়েছিল তাকে। তবে অভিনয়গুণে তিনি চীনের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্রাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
বিনোদন থেকে আরও
১৬ বছরেই বাড়িছাড়া করেছিলেন বাবা-মা, ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী

১৬ বছরেই বাড়িছাড়া করেছিলেন বাবা-মা, ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী

১ সপ্তাহ আগে
দিল্লিতে বাসায় ঢুকে মডেলকে ছুরিকাঘাতে হত্যা

দিল্লিতে বাসায় ঢুকে মডেলকে ছুরিকাঘাতে হত্যা

১ সপ্তাহ আগে
নেপালের বন্যায় আটকা তাসরিফ খান, চাইলেন দোয়া

নেপালের বন্যায় আটকা তাসরিফ খান, চাইলেন দোয়া

১ সপ্তাহ আগে
২৩ বছর পর ক্যামেরার সামনে ‘রাজ’ অভিনেত্রী, বললেন, ‘আমি বেঁচে আছি’

২৩ বছর পর ক্যামেরার সামনে ‘রাজ’ অভিনেত্রী, বললেন, ‘আমি বেঁচে আছি’

২ সপ্তাহ আগে
খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, সামাজিক মাধ্যমে প্রশংসা

খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, সামাজিক মাধ্যমে প্রশংসা

২ সপ্তাহ আগে
একসময় বাড়িভাড়া দিতে হিমশিম, আজকের জনপ্রিয় 'হুররেম'
মেরিয়েম উজেরলির তারকা হওয়ার অদম্য গল্প

একসময় বাড়িভাড়া দিতে হিমশিম, আজকের জনপ্রিয় 'হুররেম'

৩ সপ্তাহ আগে