প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বৈশ্বিক বিনিয়োগ টানতে প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ার তাগিদ ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানিতে ১১০০ কোটি টাকা বরাদ্দ শ্রীলঙ্কায় আলু রপ্তানির সম্ভাবনা, বাজার যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয় এমন আইন আমরা চাই না: তথ্যমন্ত্রী

প্রাথমিক শিক্ষায় জবাবদিহিতা ও মনিটরিং জোরদারে নিজেই প্রশিক্ষণ দিলেন প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন
প্রাথমিক শিক্ষায় জবাবদিহিতা ও মনিটরিং জোরদারে নিজেই প্রশিক্ষণ দিলেন প্রতিমন্ত্রী
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, কার্যকর মনিটরিং এবং জবাবদিহিতা নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি নিজেই প্রায় দুই ঘণ্টা করে মোট ছয় ঘণ্টার তিনটি প্রশিক্ষণ সেশন পরিচালনা করে মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের প্রশাসনিক সংস্কার, শিক্ষার গুণগত উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন।

রোববার সিলেট পিটিআইয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সিলেট আয়োজিত ‘বাংলাদেশের প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিমন্ত্রী বলেন, সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার প্রতিটি বিদ্যালয়কে শতভাগ কার্যকর শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা। কোনো বিদ্যালয় কেন অকার্যকর, শিক্ষক সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা, প্রশিক্ষণের ঘাটতি কিংবা অন্য যেকোনো সমস্যার বাস্তব চিত্র মাঠপর্যায় থেকেই তুলে আনতে হবে। তথ্য গোপন না করে বাস্তবতার ভিত্তিতে দ্রুত সমাধান নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, সরকারের সব বিনিয়োগের কেন্দ্রবিন্দু হবে শিক্ষার্থীর শেখার ফলাফল। কতটি ভবন নির্মিত হয়েছে বা কতটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে প্রকৃতপক্ষে কতটুকু শিখছে। এ লক্ষ্য বাস্তবায়নে মাঠ প্রশাসনকে আরও দায়িত্বশীল ও ফলভিত্তিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ববি হাজ্জাজ জানান, প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তন আনতে শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের মর্যাদা, সক্ষমতা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে একই সঙ্গে তাদের কর্মদক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতাও কঠোরভাবে মূল্যায়ন করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি আরও ঘোষণা দেন, আগামী বছরের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কর্মী ও নৈশপ্রহরী নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম এবং গণমাধ্যম সম্পর্কে সচেতন থাকতে হবে। অভিভাবক, গণমাধ্যম ও সাধারণ মানুষের সঙ্গে দায়িত্বশীল ও ইতিবাচক যোগাযোগও একজন শিক্ষা কর্মকর্তার গুরুত্বপূর্ণ দায়িত্ব।

অবকাঠামো উন্নয়ন, নিরাপদ বিদ্যালয় ভবন, বিশুদ্ধ পানি, স্যানিটেশন, মিড-ডে মিল এবং উন্নয়ন প্রকল্পের মান নিশ্চিত করতে মাঠপর্যায় থেকে নিয়মিত ও নিরপেক্ষ প্রতিবেদন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না।

বিদ্যালয় পরিদর্শনের প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, পরিদর্শনের উদ্দেশ্য শুধু প্রশাসনিক তদারকি নয়; শিক্ষার্থীরা বাস্তবে কতটুকু শিখছে, সেটিই যাচাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য প্রতিটি বিদ্যালয় পরিদর্শনের সময় শ্রেণিকক্ষে সরাসরি ‘লার্নিং অডিট’ পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কর্মকর্তারা জানান, প্রতিমন্ত্রী দীর্ঘ সময় ধরে নিজে প্রশিক্ষণ পরিচালনা করে মাঠপর্যায়ের বাস্তব সমস্যা শুনেছেন, সমাধানের দিকনির্দেশনা দিয়েছেন এবং ফলভিত্তিক মনিটরিং ও জবাবদিহিতাভিত্তিক নতুন কর্মসংস্কৃতি গড়ে তোলার সুস্পষ্ট বার্তা দিয়েছেন।

কর্মশালায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), সিলেট বিভাগের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং ইউপিইটিসি ইনস্ট্রাক্টররা উপস্থিত ছিলেন।

 
 
 
 
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানিতে ১১০০ কোটি টাকা বরাদ্দ

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানিতে ১১০০ কোটি টাকা বরাদ্দ

৫৬ মিনিট আগে
অবহেলায় মশার প্রজনন হলে জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

অবহেলায় মশার প্রজনন হলে জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

১ ঘণ্টা আগে
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

৯ ঘণ্টা আগে
প্রাথমিকের কারিকুলামে স্পিকিং-লিসেনিংয়ে গুরুত্ব

প্রাথমিকের কারিকুলামে স্পিকিং-লিসেনিংয়ে গুরুত্ব

১ দিন আগে
চার কোটি মানুষকে সাক্ষরতার আলোয় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা আরও কার্যকর হবে: ববি হাজ্জাজ

চার কোটি মানুষকে সাক্ষরতার আলোয় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা আরও কার্যকর হবে: ববি হাজ্জাজ

২ দিন আগে
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

৩ দিন আগে