সর্বশেষ
হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে আহত আলিফের এক চোখের দৃষ্টিশক্তি আর ফিরবে না এআইয়ের প্রয়োগে জনপ্রশাসন হবে আরও জনবান্ধব: ইসমাইল জবিউল্লাহ সেতু কর্তৃপক্ষের ১১৭তম বোর্ড সভা: ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পসহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এনসিপি নতুন বন্দোবস্তের নামে ‘ভণ্ডবস্তের’ রাজনীতি করছে: রাশেদ খাঁন কল ড্রপ ও প্যাকেজের মূল্য নিয়ে গ্রাহকের উদ্বেগ দূর করতে গ্রামীণফোনের প্রতি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর আহ্বান পরিবর্তনের দাবি উঠলেই এ দেশের মানুষকে প্রাণ দিতে হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগস্টের শেষ সপ্তাহ থেকে মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টিপ্রতিবন্ধী ও জাবি শিক্ষার্থী শারমিন সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

জুলাই যোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না: ডা. শফিকুর রহমান

জুলাই যোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না: ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করলে আল্লাহ তা মেনে নেবেন না। তিনি বলেন, জনগণের রায় বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং অন্যায়ের কাছে কখনো মাথা নত করা হবে না।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “জুলাই যোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না। গণভোটের রায় বাংলার জমিনে বাস্তবায়ন করা হবে। অন্যায়ের কাছে আমরা কখনো মাথা নত করব না।”

তিনি আরও বলেন, “এক দলকে সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসানোর জন্য জুলাই বিপ্লব হয়নি।”

জামায়াতের আমির দাবি করেন, দলটি কখনো স্বৈরাচারের সঙ্গে আপস করেনি। তিনি বলেন, “রাতে স্বৈরাচারের সঙ্গে আপস করে দিনে প্রতিবাদ করার রাজনীতি জামায়াত করে না।”

মতবিনিময় সভায় জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য, আহত যোদ্ধা এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে আহত আলিফের এক চোখের দৃষ্টিশক্তি আর ফিরবে না

হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে আহত আলিফের এক চোখের দৃষ্টিশক্তি আর ফিরবে না

১০ ঘণ্টা আগে
এনসিপি নতুন বন্দোবস্তের নামে ‘ভণ্ডবস্তের’ রাজনীতি করছে: রাশেদ খাঁন

এনসিপি নতুন বন্দোবস্তের নামে ‘ভণ্ডবস্তের’ রাজনীতি করছে: রাশেদ খাঁন

১০ ঘণ্টা আগে
এরা আসলে মেরে ফেলার জন্য চেষ্টা করছে: এনসিপি নেত্রী মাহমুদা মিতু

এরা আসলে মেরে ফেলার জন্য চেষ্টা করছে: এনসিপি নেত্রী মাহমুদা মিতু

১৪ ঘণ্টা আগে
গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ

১৪ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনের সাথে জামায়াত নেতৃবৃন্দের বৈঠক

নির্বাচন কমিশনের সাথে জামায়াত নেতৃবৃন্দের বৈঠক

১ দিন আগে
হবিগঞ্জের ঘটনার প্রতিবাদে আজ সারাদেশে এনসিপির বিক্ষোভ সমাবেশ

হবিগঞ্জের ঘটনার প্রতিবাদে আজ সারাদেশে এনসিপির বিক্ষোভ সমাবেশ

১ দিন আগে