সর্বশেষ
হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে আহত আলিফের এক চোখের দৃষ্টিশক্তি আর ফিরবে না এআইয়ের প্রয়োগে জনপ্রশাসন হবে আরও জনবান্ধব: ইসমাইল জবিউল্লাহ সেতু কর্তৃপক্ষের ১১৭তম বোর্ড সভা: ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পসহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এনসিপি নতুন বন্দোবস্তের নামে ‘ভণ্ডবস্তের’ রাজনীতি করছে: রাশেদ খাঁন কল ড্রপ ও প্যাকেজের মূল্য নিয়ে গ্রাহকের উদ্বেগ দূর করতে গ্রামীণফোনের প্রতি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর আহ্বান পরিবর্তনের দাবি উঠলেই এ দেশের মানুষকে প্রাণ দিতে হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগস্টের শেষ সপ্তাহ থেকে মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টিপ্রতিবন্ধী ও জাবি শিক্ষার্থী শারমিন সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

এনসিপি নতুন বন্দোবস্তের নামে ‘ভণ্ডবস্তের’ রাজনীতি করছে: রাশেদ খাঁন

এনসিপি নতুন বন্দোবস্তের নামে ‘ভণ্ডবস্তের’ রাজনীতি করছে: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন অভিযোগ করে বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বললেও বাস্তবে তারা ‘ভণ্ডবস্তের’ রাজনীতি করছে। তিনি এনসিপিকে গঠনমূলক রাজনৈতিক চর্চায় ফিরে আসার আহ্বান জানান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে জেলা প্রশাসকের মিলনায়তনে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, “এনসিপি বাংলাদেশে নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে নতুন ‘ভণ্ডবস্তের’ রাজনীতি শুরু করেছে। এনসিপিকে বলব, গঠনমূলক রাজনীতি করুন।”

তিনি আরও অভিযোগ করেন, “এনসিপির রাজনীতি এখন জামায়াতের পরামর্শে পরিচালিত হচ্ছে।”

সিলেটে সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীর সহকারী বলেন, জনপ্রিয় এক সংসদ সদস্যকে নিয়ে এনসিপি নেতাদের আপত্তিকর মন্তব্যের জেরেই ওই ঘটনার সৃষ্টি হয়েছে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, “গণঅভ্যুত্থানে ভূমিকা আছে বলেই তাদের সব অপরাধ ক্ষমা হয়ে যায় না।” এ সময় এনসিপির নেতাদের সুস্থ ধারার রাজনীতি করার আহ্বান জানান তিনি। অন্যথায় এর “উত্তম জবাব দেওয়া হবে” বলেও হুঁশিয়ারি দেন।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে আহত আলিফের এক চোখের দৃষ্টিশক্তি আর ফিরবে না

হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে আহত আলিফের এক চোখের দৃষ্টিশক্তি আর ফিরবে না

৭ ঘণ্টা আগে
এরা আসলে মেরে ফেলার জন্য চেষ্টা করছে: এনসিপি নেত্রী মাহমুদা মিতু

এরা আসলে মেরে ফেলার জন্য চেষ্টা করছে: এনসিপি নেত্রী মাহমুদা মিতু

১১ ঘণ্টা আগে
গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ

১১ ঘণ্টা আগে
জুলাই যোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না: ডা. শফিকুর রহমান

জুলাই যোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না: ডা. শফিকুর রহমান

১৩ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনের সাথে জামায়াত নেতৃবৃন্দের বৈঠক

নির্বাচন কমিশনের সাথে জামায়াত নেতৃবৃন্দের বৈঠক

১ দিন আগে
হবিগঞ্জের ঘটনার প্রতিবাদে আজ সারাদেশে এনসিপির বিক্ষোভ সমাবেশ

হবিগঞ্জের ঘটনার প্রতিবাদে আজ সারাদেশে এনসিপির বিক্ষোভ সমাবেশ

১ দিন আগে