সর্বশেষ
বিমসটেক চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণের প্রশ্নে মন্তব্য এড়াল ভারত ধর্মের নামে বিভাজনের সুযোগ নেই, সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে: মির্জা ফখরুল কুমিল্লার খেলোয়াড়রা একদিন আন্তর্জাতিক অঙ্গনে দেশের সম্মান বয়ে আনবে: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী জুমার নামাজ শেষে গুলশানে চুপ্পুকে উদ্দেশ করে ‘চোর’ বলে মন্তব্য, ভিডিও ভাইরাল ফেসবুক পোস্টে সংসার টিকিয়ে রাখার বার্তা দিলেন এমপি গোলাম রসুলের মেয়ে ‘হারুনের ভাতের হোটেল’ বন্ধ হওয়ার দিন আজ আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া নেতার ভয়ে ঘরছাড়া বিএনপির লোকজন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার ডিসি লেককে উন্নত মানের মিনি পর্যটন কেন্দ্রে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী টুকু ৩ লাখ রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি: শামা ওবায়েদ

সিলেটে এনসিপির ‘জুলাই পদযাত্রা’য় হামলার নেতৃত্বে আ. লীগের শেখ বদরুল

সিলেটে এনসিপির ‘জুলাই পদযাত্রা’য় হামলার নেতৃত্বে আ. লীগের শেখ বদরুল
সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে যাওয়া কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় শেখ বদরুল হকের বিরুদ্ধে হামলায় উসকানি ও নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্যও দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা শেষে বের হওয়ার সময় এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের দাবি, শেখ বদরুল হক একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি ইউনাইটেড আরব আমিরাত যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এবং গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহির ঘনিষ্ঠ বলেও জানা গেছে।

ঘটনার সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে শেখ বদরুল হকের পাশে গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহিকে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে।

স্থানীয়দের একাংশের অভিযোগ, শেখ বদরুল হক রাজনৈতিক প্রভাব বিস্তারের উদ্দেশ্যে এ হামলার ঘটনায় নেতৃত্ব দিয়েছেন। তাদের দাবি, তিনি অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরে আওয়ামী লীগে যোগ দেন এবং ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আবার বিএনপির রাজনীতিতে সক্রিয় হন।

এছাড়া হামলার সময় গোলাপগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাদল আহমদকেও আক্রমণাত্মক ভূমিকায় দেখা গেছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি অনুযায়ী, ভিডিও ও স্থিরচিত্র বিশ্লেষণ করে আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের ফয়েজ আহমেদ, তানিম ও নাহিদ এবং ফুলবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সানাই।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক অভিযোগ করেন, স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে শেখ বদরুল হক দলীয় অবস্থান শক্তিশালী করার উদ্দেশ্যে এ হামলায় নেতৃত্ব দিয়েছেন।

তবে শেখ বদরুল হক, মশিকুর রহমান মহি বা অভিযুক্ত অন্যদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও অভিযোগের সত্যতা বা তদন্তের অগ্রগতি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
ফেসবুক পোস্টে সংসার টিকিয়ে রাখার বার্তা দিলেন এমপি গোলাম রসুলের মেয়ে

ফেসবুক পোস্টে সংসার টিকিয়ে রাখার বার্তা দিলেন এমপি গোলাম রসুলের মেয়ে

১২ ঘণ্টা আগে
আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া নেতার ভয়ে ঘরছাড়া বিএনপির লোকজন

আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া নেতার ভয়ে ঘরছাড়া বিএনপির লোকজন

১৪ ঘণ্টা আগে
সরকার দেশ চালানোর নৈতিক ক্ষমতা হারিয়েছে: ডা. শফিকুর রহমান

সরকার দেশ চালানোর নৈতিক ক্ষমতা হারিয়েছে: ডা. শফিকুর রহমান

১৪ ঘণ্টা আগে
হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা ও ছিনতাই মামলার আবেদন

হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা ও ছিনতাই মামলার আবেদন

১৬ ঘণ্টা আগে
লন্ডনে নাজেহাল পলাতক আ.লীগ নেতা রেজাউল, পালিয়ে যান হাছান মাহমুদ

লন্ডনে নাজেহাল পলাতক আ.লীগ নেতা রেজাউল, পালিয়ে যান হাছান মাহমুদ

২০ ঘণ্টা আগে
৫ আগস্ট রাজধানীতে ১১ দলীয় জোটের সমাবেশ, চূড়ান্ত কর্মসূচি ৩ আগস্ট

৫ আগস্ট রাজধানীতে ১১ দলীয় জোটের সমাবেশ, চূড়ান্ত কর্মসূচি ৩ আগস্ট

২০ ঘণ্টা আগে