প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জুলাই স্মৃতি জাদুঘর গণতান্ত্রিক সংগ্রামের জীবন্ত দলিল: সংস্কৃতিমন্ত্রী ডিসেম্বরে দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি প্রয়োজনে আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী শেখ হাসিনা নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা সাইবার নিরাপত্তা আইনের মামলায় কারাগারে এনসিপির বহিষ্কৃত নেতা সালাউদ্দিন তানভীর শেখ হাসিনার মতোই জনগণ তারেক রহমানের বিচার করবে খালেদা জিয়ার মামলায় মিথ্যা সাক্ষ্যদাতা সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ১৮তম সংশোধনী হবে ঐতিহাসিক: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না বলে জানিয়েছে ভারত সরকার। একই সঙ্গে তাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ দেশটির প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার মধ্যে রয়েছে বলেও জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের সংসদীয় স্থায়ী কমিটিকে দেওয়া এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি শেখ হাসিনা চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশে ফেরার সম্ভাবনার কথা উল্লেখ করেন। এ বিষয়ে বাংলাদেশের আইনমন্ত্রী এম আসাদুজ্জামান বলেন, তিনি দেশে ফিরলে প্রচলিত আইনি প্রক্রিয়ার আওতায় তাকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হতে পারে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় কমিটিকে জানিয়েছে, ঢাকা থেকে পাঠানো শেখ হাসিনার প্রত্যর্পণ-সংক্রান্ত অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে সুপারিশ

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ শীর্ষক প্রতিবেদনে ভারতের সংসদীয় কমিটি দুই দেশের সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে কয়েকটি সুপারিশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মানবিক ও নীতিনিষ্ঠ অবস্থান বজায় রেখে বাংলাদেশ-সংক্রান্ত সংবেদনশীল বিষয়গুলো সতর্কতার সঙ্গে পরিচালনা করা উচিত।

এ ছাড়া বাংলাদেশি নাগরিকদের জন্য দ্রুত ভিসা কার্যক্রম স্বাভাবিক করার সুপারিশও করা হয়েছে। কমিটির মতে, দীর্ঘদিন ভিসা কার্যক্রম সীমিত থাকায় দুই দেশের জনগণের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এবং দ্বিপক্ষীয় সম্পর্কও ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত কারণে পর্যটক ভিসা স্থগিত করার প্রায় দুই বছর পর, ২০২৬ সালের ২৮ জুন বাংলাদেশিদের জন্য পুনরায় পর্যটক ভিসা চালু করে ভারত।

গঙ্গা পানি চুক্তি নবায়নের আহ্বান

প্রতিবেদনে ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।

সংসদীয় কমিটি বাংলাদেশ সরকারের সঙ্গে দ্রুত চুক্তি নবায়নের আলোচনা শুরু করার আহ্বান জানিয়ে বলেছে, হালনাগাদ জলপ্রবাহের তথ্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্য সরকারের মতামত বিবেচনায় নিয়ে নতুন করে আলোচনা শুরু করা উচিত।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উল্লম্ফন, বাড়ছে রুপা-প্ল্যাটিনামের মূল্যও

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উল্লম্ফন, বাড়ছে রুপা-প্ল্যাটিনামের মূল্যও

৩ ঘণ্টা আগে
‘বন্দে মাতরম’ আইন ঘিরে বিতর্ক, ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ ভারতীয় মুসলিমদের

‘বন্দে মাতরম’ আইন ঘিরে বিতর্ক, ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ ভারতীয় মুসলিমদের

৩ দিন আগে
নেপালে সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

নেপালে সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

৫ দিন আগে
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরিতে ১ লাখ ডলার ফি আরোপের চিন্তা ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরিতে ১ লাখ ডলার ফি আরোপের চিন্তা ট্রাম্প প্রশাসনের

৫ দিন আগে
ফিলিস্তিনি কিশোরীর আঁকা প্রতিকৃতির জন্য ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

ফিলিস্তিনি কিশোরীর আঁকা প্রতিকৃতির জন্য ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১ সপ্তাহ আগে
চীনা চিপের অগ্রগতির খবরে বিভিন্ন দেশের শেয়ারবাজারে বড় পতন

চীনা চিপের অগ্রগতির খবরে বিভিন্ন দেশের শেয়ারবাজারে বড় পতন

১ সপ্তাহ আগে